ঢাকা ১০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

স্বর্ণের চেইন নিয়ে কেরোসিন ঢেলে গৃহবধূর গায়ে আগুন

আকাশ জাতীয় ডেস্ক: 

লক্ষ্মীপুরে স্বর্ণের চেইন নিয়ে কেরোসিন ঢেলে রাশেদা বেগম নামে এক গৃহবধূর শরীরে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে রাশেদার শরীরের ৫০ ভাগ ঝলসে গেছে। এ ঘটনায় রাশেদার ভাই বাদী হয়ে সদর মডেল থানায় ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

বুধবার দুপুরে সদর মডেল থানার ওসি জসিম উদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার বিকালে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরউভূতি গ্রামে পূর্বপরিকল্পিতভাবে কেরোসিন ঢেলে রাশেদার শরীরে আগুন লাগিয়ে দেওয়া হয়।

রাশেদা চরউভূতি গ্রামের জাহের হোসেনের স্ত্রী। ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি রেখে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তার অবস্থা আশঙ্কাজনক।

আসামিরা হলেন মাইন উদ্দিন, শাহজাহান, লিটন আশরাফ ও অজ্ঞাত পাঁচজন। সবাই রাশেদার দেবরের শ্বশুরবাড়ির আত্মীয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, একটি স্বর্ণের চেইন নিয়ে দীর্ঘদিন ধরে দেবরের শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে রাশেদার শ্বশুরবাড়ির বিরোধ চলে আসছে। এর জের ধরে মঙ্গলবার বিকালে দেবরের শ্বশুরবাড়ির লোকজন রাশেদার শরীরে পূর্বপরিকল্পিতভাবে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। এ সময় দ্রুত অভিযুক্তরা পালিয়ে যায়।

আগুনে শরীর ঝলসে যাওয়ায় রাশেদার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসেন। রাশেদা তখন অভিযুক্তদের নাম-পরিচয় বলেন।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আনোয়ার হোসেন বলেন, আগুনে রাশেদার শরীরের ৫০ ভাগই পুড়ে গেছে। অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢামেকের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে। সেখানে তাকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি জসিম উদ্দিন বলেন, রাশেদার ভাই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বর্ণের চেইন নিয়ে কেরোসিন ঢেলে গৃহবধূর গায়ে আগুন

আপডেট সময় ০৯:৩২:১৩ অপরাহ্ন, বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১