ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মার্চে চালু হচ্ছে আন্তঃব্যাংক মানি মার্কেট ইডিএসমানি

আকাশ জাতীয় ডেস্ক: 

বাজার পর্যবেক্ষণ ও তদারকি বাড়ানোর জন্য দেশে আন্তঃব্যাংক মানি মার্কেটের অটোমেটেড প্লাটফর্ম ইডিএসমানি চালু করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের মার্চের তৃতীয় সপ্তাহে দেশে চালু হবে ইলেকট্রনিক ডিলিং সিস্টেম ফর ইন্টারব্যাংক মানি মার্কেট (ইডিএসমানি)।

নতুন প্লাটফর্ম ব্যবহার করে প্রচলিত ব্যাংক ও নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলো কল মানিসহ বিভিন্ন ধরনের আন্তঃব্যাংক পণ্যের ব্যবসা করতে পারবে। তারল্য ব্যবস্থা আরও সহজ হবে। বন্ধ হয়ে যাবে বিদ্যমান ওভার দ্য কাউন্টার (ওটিসি) লেনদেন ব্যবস্থা।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) থেকে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে ইডিএস মানি।

ইডিএসমানি চালু হলে বাজারে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ ব্যাংকগুলোর টাকা ক্রয়-বিক্রয়ের পরিমাণ ও সুদের হার কতো সবকিছু তাৎক্ষণিক দেখতে পারবে। এখন ব্যাংকগুলোর এসব কিছু দেখতে হয় লেনদেন সম্পন্ন হওয়া বা পরের দিন সকালে।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের দেশে কার্যরত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো ট্রেজারি বিভাগের সঙ্গে বৈঠক করে নতুন লেনদেন ব্যবস্থা ইডিএসমানির বিষয়ে কর্মপরিকল্পনা তুলে ধরেছে। একই সঙ্গে ইডিএসমানি চালুরও ঘোষণা দেওয়া হয়েছে।

এর আগে, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন খানের নেতৃত্ব একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন দল চলতি বছরের ৩১ মার্চের মধ্যে ইডিএসমানি চালুর সুপারিশ করে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মার্চে চালু হচ্ছে আন্তঃব্যাংক মানি মার্কেট ইডিএসমানি

আপডেট সময় ১১:৩৩:০৮ অপরাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১