ঢাকা ১১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বগুড়ায় ৮ম শ্রেণির ছাত্রকে বলাৎকার

আকাশ জাতীয় ডেস্ক: 

বগুড়ায় ১৩ বছরের এক কিশোরকে বলাৎকারের ঘটনা ঘটেছে। গত বুধবার (১০ ফেব্রুয়ারি) জেলার আদমদীঘি উপজেলায় ঘটে। এ ঘটনার সাথে জড়িত লম্পট আনিছুর খান (৩৯) পলাতক রয়েছেন। বর্তমানে ওই কিশোর বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন রয়েছে।

শুক্রবার (১২ ফেব্রুয়ারী) দুপুরে আদমদীঘি থানা পুলিশ সূত্রে জানা যায়, ওই কিশোর আদমদীঘি স্থানীয় একটি বিদ্যালয়ে ৮ম শ্রেণিতে পড়াশোনা করে। গত বুধবার বিকেলে সে প্রাইভেট পড়তে যায়। কিন্তু প্রাইভেট পড়া না হওয়ায় আব্দুল করিমের শ্যালক ছায়ের আলী খানের ছেলে দুই সন্তানের জনক আনিছুর রহমান খান ওই কিশোরকে কৌশলে করিমের চাতালের পাশে নিয়ে যায়। চাতালের পাশে কলাবাগানে নিয়ে তাকে বলাৎকার করে। পরে সে অসুস্থ হলে তার পরিবার প্রথমে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান অবস্থার অবনতি হলে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। সেখানে সে চিকিৎসাধীন রয়েছে।

শুক্রবার দুপুরে ওই কিশোরের মা ও বাবা জানান, শিশুটির লজ্জাস্থানসহ গলায় প্রচন্ড ব্যাথা অনুভব করছে। ছেলের চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় এখনও মামলা দায়ের করা হয়নি।

এদিকে, ঘটনাটি জানাজানি হলে লম্পট আনিছুর রহমান পালিয়ে যায়। তার বিরুদ্ধে নানা অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগও রয়েছে বলে গ্রামবাসি সূত্রে জানা গেছে।

বগুড়ার আদমদীঘি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আলমাস হোসেন জানান, এখন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বগুড়ায় ৮ম শ্রেণির ছাত্রকে বলাৎকার

আপডেট সময় ০৯:২৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ ফেব্রুয়ারী ২০২১