ঢাকা ০৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রিজওয়ানের মাইলফলক গড়া সেঞ্চুরি, পাকিস্তানের রুদ্ধশ্বাস জয়

আকাশ স্পোর্টস ডেস্ক:  

জয়ের জন্য শেষ ওভারে দক্ষিণ আফ্রিকার দরকার ছিল ১৯ রান। ব্যাটিংয়ে থাকা বিয়র্ন ফরচুন ও ডোয়াইন প্রিটোরিয়াস দলকে জয় এনে দিতে চেষ্টার কমতি রাখেননি।

ফাহিম আশরাফের করা ওভারটিতে ছক্কা-চারের ঝড়ও তুলেন তারা। ক্ষণে ক্ষণে রঙ পাল্টানো ম্যাচটিতে শেষ বলে প্রোটিয়াদের দরকার হয় ৬ রানের। কিন্তু ফরচুনের ব্যাট থেকে আসে ২ রান। নাটকীয় ম্যাচটিতে ৩ রানের রুদ্ধশ্বাস জয় তুলে নেয় পাকিস্তান। এই জয়ে দু’দলের তিন টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো বাবর আজমের দল।

ওপেনার মোহাম্মদ রিজওয়ানের মাইলফলক গড়া সেঞ্চুরিতে ৬ উইকেটে ১৬৯ রান করে পাকিস্তান। ১৭০ রানের জবাব দিতে নেমে প্রোটিয়ারা থামে ৬ উইকেটে ১৬৬ রানে।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতে অধিনায়ক বাবর আজমকে (০) হারালেও ব্যাটে ঝড় তুলেন রিজওয়ান। বাকি সতীর্থরা আসা-যাওয়ার মাঝে থাকলেও টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি তুলে নেন এই উইকেটরক্ষক। তার ৬৪ বলে অপরাজিত ১০৬ রানের ইনিংসটি সাজানো ছিল ৬ চার ও ৭ ছয়ে।

আহমেদ শেহজাদের পর পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ ইনিংসের মালিক হলেন রিজওয়ান। ২০১৪ সালে বাংলাদেশের বিপক্ষে অপরাজিত ১১১ রানের ইনিংস খেলেছিলেন শেহজাদ।

সেই সঙ্গে আরেকটি মাইলফলকেও পা রেখেছেন রিজওয়ান। সাবেক নিউজিল্যান্ড তারকা ব্রেন্ডন ম্যাককালামের পর ব্যাটসম্যান-উইকেটরক্ষক হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণে সেঞ্চুরি পেলেন তিনি।

দুর্দান্ত সেঞ্চুরিতে ম্যাচ সেরাও হয়েছেন রিজওয়ান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রিজওয়ানের মাইলফলক গড়া সেঞ্চুরি, পাকিস্তানের রুদ্ধশ্বাস জয়

আপডেট সময় ০৯:০৬:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১২ ফেব্রুয়ারী ২০২১