ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চা শিল্পের বিকাশে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর জাহাঙ্গীর হত্যা মামলার রহস্য উদঘাটন না হলে এমপিগিরি ছেড়ে দেব: ফজলুর রহমান পরের বিশ্বকাপে বিজ্ঞাপন থেকেই আয় করতে চায় সরকার: তথ্যমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাশিয়াকে আরও ৩০ হাজার সেনা দিচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল : স্পিকারের সঙ্গে সাক্ষাতের সময় চাইবে ইসি নেত্রকোনায় নিজ ঘর থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার প্রয়োজন হলে ট্রাম্পের বিরুদ্ধেও অবস্থান নেব: ব্রিটিশ প্রধানমন্ত্রী বনিবনা না হলে কবে আবার তিনিও জামায়াত থেকে বের হয়ে যান: রাশেদ খাঁন একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক পুলিশ কর্মকর্তার, বিচার দাবি স্ত্রীর

ব্যাংক মালিকদের সঙ্গে গভর্নরের জরুরি বৈঠক

আকাশ জাতীয় ডেস্ক:

বেসরকারি ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)-এর সঙ্গে জরুরি বৈঠক করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।

বাংলাদেশ ব্যাংকে বেসরকারি ব্যাংক মালিকদের সংগঠনের চেয়াম্যান নজরুল ইসলাম মজুমদারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল গভর্নরের সঙ্গে বৈঠক করেন।

এর আগে গত বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বিএবি ডাউন পেমেন্ট ছাড়া ঋণ পুনঃতফসিল এবং বিদ্যমান ঋণ পরিশোধে কেন্দ্রীয় ব্যাংক যে দুই বছরের সময় দিয়েছে তার সঙ্গে আরও এক বছর সময় দেওয়ার আবেদন করে।

ওই আবেদনের প্রেক্ষিতে অনুষ্ঠিত বৈঠকে গভর্নর দাবিগুলো যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশ্বাস দেন।

বৈঠক শেষে বিএবি চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার বলেন, করোনার কারণে যেসব ঋণের কিস্তি বকেয়া পড়েছে, তা একসঙ্গে পরিশোধ করা ব্যবসায়ীদের জন্য কষ্টকর। এজন্য আমরা ঋণ পরিশোধ কিছুটা শিথিল করার জন্য বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করেছি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তাসকিনের বদলি হিসেবে এলপিএলে হৃদয়

ব্যাংক মালিকদের সঙ্গে গভর্নরের জরুরি বৈঠক

আপডেট সময় ০৭:০৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১