ঢাকা ১০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

অপহরণের তিন দিনেও উদ্ধার হয়নি শিশু রোমান

আকাশ জাতীয় ডেস্ক: 

অপহরণের তিন দিন পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের দুলাল মাতুব্বরের ডাঙ্গী গ্রামের রহিম বেপারীর শিশু পুত্র রোমান বেপারী (৪)।

শিশু পুত্রকে না পেয়ে তার বাবা-মা এখন দিশেহারা হয়ে পড়েছেন। এদিকে, সদরপুর থানা পুলিশ রহিম শেখ (৫০), আকবর (২৫) ও সজল (১৮) নামের তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

শিশুটির বাবা আব্দুর রহিম বেপারী জানান, আমি ঢাকায় দর্জির কাজ করি। গত বৃহস্পতিবার আমার শাশুড়ির মৃত্যুর সংবাদ শুনে গ্রামে আসি। পরে আমি স্ত্রী ও সন্তানকে নিয়ে চরবলাশিয়া ওয়াজউদ্দিন মাতুব্বরের ডাঙ্গী গ্রামে শ্বশুর বাড়িতে যাই। শুক্রবার বিকেলে আমার শিশু পুত্র রোমান বেপারীকে চিপস দেওয়ার কথা বলে কয়েকজন তাকে অপহরণ করে নিয়ে যায়। স্থানীয়রা বিষয়টি আমাকে জানালে আমি সদরপুর থানায় গিয়ে অভিযোগ করি।

অভিযোগের বিষয়টি নিশ্চিত করে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অপহরণের তিন দিনেও উদ্ধার হয়নি শিশু রোমান

আপডেট সময় ০৭:৪৮:২৭ অপরাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১