ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী শহীদুল্লাহ হলে ‘সমকামী কর্মকাণ্ডের’ তদন্তকে কেন্দ্র করে শিবির-ছাত্রদল সংঘর্ষ পাকিস্তানে ‘শান্তি সমাবেশ’ চলাকালে বিস্ফোরণ, নিহত ১৩ ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম ‘জনগণকে মালিক মনে করে সরকার কাজ করছে’ ‘নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না’ মিয়ানমার থেকে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি : রাশেদ খান জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ

ভ্যাট আদায়ে স্বচ্ছতা আনতেই ইএফডি-এসডিসি মেশিন: এনবিআর চেয়ারম্যান

আকাশ জাতীয় ডেস্ক:

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ইলেক্ট্রনিক ফিসকাল ডিভাইস (ইএফডি) লটারির প্রথম ড্র অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় এনবিআর কার্যালয়ে এ ড্র অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। তিনি বলেন, দীর্ঘ দিন ধরে একটা অস্বস্তির জায়গা ছিল এনবিআরের জন্য, জনগণ যে ভ্যাট দিচ্ছেন, সেই ভ্যাট সরকার পাচ্ছে কি না। এনবিআরের জন্য এটা অস্বস্তিকর ছিল। এ অস্বস্তি দূর করতে এনবিআর চিন্তা করে যে কীভাবে সেই ভ্যাট নিশ্চিত করা যায়। গত বছরের আগস্টে আমরা একটা জায়গায় এসে পৌঁছাই। সেটা হলো ইএফডি ও এসডিসি মেশিন। সেই ডিভাইসের মাধ্যমে ভ্যাট আদায় নিশ্চিত করা হয়। এটা একটা প্রাথমিক পদক্ষেপ। আরও অনেক দূর এগোতে হবে।

তবে এটা মনে করার কারণ নেই যে ইএফডি মেশিন ছাড়া ভ্যাট আদায় হচ্ছে না। সেটা হয়তো স্বচ্ছ নয়। একটা প্রক্রিয়ায় ভ্যাট আদায় করা হয়। সেখানে শতভাগ স্বচ্ছ নয়। এজন্য ইএফডি মেশিন চালু করা হয়েছে। আমরা প্রতিশ্রুতিবদ্ধ, মুজিববর্ষের যে অঙ্গীকার ছিল, ভ্যাট আদায়ে স্বচ্ছতা, সেটা আমরা করতে পেরেছি, যোগ করেন তিনি।

এসময় আরও বক্তব্য দেন এনবিআর সদস্য (বোর্ড প্রশাসন) ফয়জুর রহমান, সদস্য (কর নীতি) আলমগীর হোসেন, ইএফডি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আব্দুল মান্নান শিকদারসহ অনেকে।

ইলেক্ট্রনিক ফিসকাল ডিভাইস (ইএফডি) প্রথম এ লটারিতে মোট ১০১টি পুরস্কার দেওয়া হয়। প্রথম পুরস্কার বিজয়ী এক লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার বিজয়ী ৫০ হাজার টাকা ও তৃতীয় পুরস্কার বিজয়ী পান ২৫ হাজার টাকা (৫টি)। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিজয়ীসহ ১০ হাজার টাকা পর্যন্ত মোট ১০১টি পুরস্কার পান বিজয়ীরা। লটারির রেজাল্ট এনবিআরের ওয়েবসাইট থেকে জানা যাবে।

১ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারির মধ্যে যারা ইএফডি মেশিন থেকে কেনাকাটা করেছেন, তাদের নিয়ে প্রথম লটারির ড্র অনুষ্ঠিত হয়।

ইএফডি থেকে পণ্য কেনার পর গ্রাহকরা যে রিসিট পাবেন, সেটাই কুপন হিসেবে গণ্য করে লটারি করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী

ভ্যাট আদায়ে স্বচ্ছতা আনতেই ইএফডি-এসডিসি মেশিন: এনবিআর চেয়ারম্যান

আপডেট সময় ১২:৪১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ ফেব্রুয়ারী ২০২১