ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তাপসী পান্নুকে ‘‌বি গ্রেড’ তকমা দিলেন কঙ্গনা

আকাশ বিনোদন ডেস্ক :  

ভারতের কৃষক আন্দোলনকে সমর্থন করেছেন বিদেশিরা। মার্কিন পপস্টার রিহানা, পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ, সাবেক পর্নস্টার মিয়া খলিফারা কৃষক বিক্ষোভের পাশে দাঁড়িয়ে টুইট করেছেন। যা ভাল চোখে নেয়নি ভারতের বিদেশ মন্ত্রাণালয়। টুইট করে স্পষ্ট করে দেওয়া হয়েছে, ভারতের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের নাক গলানো কোনওভাবেই সহ্য করা হবে না।

এমনকি বিভিন্ন জগতের তারকারাও এই ইস্যুতে ভাড়োট সরকারের পাশে দাঁড়িয়েছেন। এই পরিস্থিতিতে বলিউড অভিনেতা তাপসী পান্নুর গলায় সরকার বিরোধী সুর। তার একটি টুইটে শোরগোল পড়ে গেছে। তিনি সরকারকে সমর্থন করা তারকাদের উদ্দেশে বলেছেন, ‌”যদি একটি টুইট আপনার একতাকে নষ্ট করে দেয়। বা কোনও রসিকতা বিশ্বাসকে নষ্ট করতে উদ্যত হয়। বা কোনও অনুষ্ঠান আপনার ধর্মীয় বিশ্বাসকে ঝাঁকুনি দেয়, তাহলে বুঝতে হবে আপনার মূল্যবোধ দুর্বল। তা আরও মজবুত করতে হবে। অপরের জন্য প্রচারের শিক্ষক হয়ে উঠবেন না।‌”

এই টুইটের পরেই বিতর্ক ফের জোরদার হয়েছে। তাপসীকে জবাব দিতে মাঠে নেমে পড়তে বিলম্ব করেননি কঙ্গনা রানাওয়াত। তিনি বলেন, “‌বি গ্রেড লোকেদের বি গ্রেড চিন্তাভাবনা। মাতৃভূমি এবং পরিবারের পাশে দাঁড়ানো উচিত। এটাই কর্ম। এটাই ধর্ম। ফ্রিতে প্রচার পাওয়া বন্ধ করো। এই দেশের বোঝা তোমরা। এই কারণেই এদের বি গ্রেড বলি। এদের উপেক্ষা করা উচিত।” উল্লেখ্য, এর একদিন আগে কৃষক আন্দোলনকে সমর্থন করে টুইট করায় মার্কিন পপস্টার রিহানার সমালোচনা করেছিলেন কঙ্গনা।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

তাপসী পান্নুকে ‘‌বি গ্রেড’ তকমা দিলেন কঙ্গনা

আপডেট সময় ১০:১৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১