ঢাকা ০২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

৫ ফেব্রুয়ারির পরও করা যাবে টিকার নিবন্ধন

আকাশ জাতীয় ডেস্ক:  

৫ ফেব্রুয়ারির পরও করোনার টিকা নেয়ার জন্য অনলাইনে রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলমান থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এবিএম খুরশিদ আলম।

বুধবার দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি একথা জানান।

এর আগে টিকা কর্মসূচির সর্বশেষ প্রস্তুতিমূলক সভায় বিভিন্ন হাসপাতালে পরিচালকদের সঙ্গে বৈঠক করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক।

বুধবার সকাল পর্যন্ত টিকা নিতে ৭৪ হাজার নিবন্ধন হয়েছে জানিয়ে তিনি বলেন, প্রথম ফেইজে বড় সংখ্যার জনসংখ্যাকে টিকা দেয়া হবে। রেজিস্ট্রেশন ছাড়া কেউ টিকা পাবেন না।

দেশব্যাপী টিকাদানের দিনে অর্থাৎ ৭ ফেব্রুয়ারি স্বাস্থ্যমন্ত্রী নিজেসহ মন্ত্রী, সংসদ সদস্য, প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা টিকা নেবেন বলেও জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক।

সারাদেশের গ্রামগঞ্জে টিকার নিবন্ধনের জন্য মাইকিং, জনপ্রতিনিধিদের দ্বারা সাধারণ মানুষকে উদ্বুদ্ধকরণসহ গণমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে জোরশোরে প্রচারণা হচ্ছে বলে জানানো হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়াগামী কর্মীদের অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ

৫ ফেব্রুয়ারির পরও করা যাবে টিকার নিবন্ধন

আপডেট সময় ০৩:২১:০৩ অপরাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১