ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অক্ষত মোটরসাইকেল, একসঙ্গে ট্রাকের চাকায় পিষ্ট দুই ভাই

আকাশ জাতীয় ডেস্ক:  

জয়পুরহাটের ক্ষেতলালে সড়ক দুর্ঘটনায় দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একসঙ্গে দুই ভাই ট্রাকের চাকায় পিষ্ট হলেও তাদের বহনকারী মোটরসাইকেলটি অক্ষত রয়েছে।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কে এরুলিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। একসঙ্গে দুই ভাইয়ের মৃত্যুতে পরিবারের চলছে মাতম। শোকে মা নাসিমা খাতুন বারবার মূর্ছা যাচ্ছেন। এলাকায় নেমেছে শোকের ছায়া।

নিহতরা হলেন- ক্ষেতলাল উপজেলার দক্ষিণ বস্তা (বাঁশতা) গ্রামের আফতাব উদ্দিনের ছেলে শাহ আলম (২৮) ও তার ছোট ভাই মাসুদ রানা (২২)।

স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ বস্তা (বাঁশতা) গ্রামের আফতাব উদ্দিনের তিন ছেলের মধ্যে মেজো ছেলে প্রবাসী শাহ আলম (২৮) চার মাস আগে ছুটিতে বাড়ি আসেন। ছোটভাই মাসুদ রানা (২২) বগুড়া আজিজুল হক কলেজের স্নাতক সম্মান শ্রেণির ছাত্রকে বাড়িতে আনতে প্রতিবেশীর মোটরসাইকেল নিয়ে বগুড়া যান।

ছোটভাই মাসুদ রানাকে সঙ্গে নিয়ে সন্ধ্যা ৭টার সময় বগুড়া থেকে ফেরার পথে বগুড়া-নওগাঁ মহাসড়কে এরুলিয়া নামক স্থানে তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারালে তারা সড়কের ওপর পড়ে যান। আর মোটরসাইকেলটি অক্ষত অবস্থায় রাস্তার পাশে পড়ে।

এ সময় পেছন থেকে দ্রুতগামী অজ্ঞাত একটি ট্রাক তাদের ওপর উঠিয়ে দেয়। ঘটনাস্থলেই পিষ্ট হয়ে দুই সহোদর প্রাণ হারান। রাতে এ খবর গ্রামের বাড়িতে পৌঁছলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মঙ্গলবার ভোরে দুই ভাইয়ের লাশ গ্রামের বাড়িতে পৌঁছে।

মা নাসিমা খাতুন সাংবাদিকদের দেখে কান্নায় বিলাপ করে বারবার মূর্ছা যাচ্ছেন। বলছেন, মেজো ছেলে শাহ আলমের বিয়ে দেয়ার কথা ছিল তা পূরণ হলো না। বুকের দুই ধন কেড়ে নিল ঘাতক ট্রাক।

বাবা আফতাব (৬০) শোকে পাথর হয়ে গেছেন। বিড়বিড় করে বলছেন, আমার কাঁধে দুই সন্তানের লাশ এ শোক সইব কেমন করে।

দক্ষিণ বস্তা (বাঁশতা) গ্রামের মোসলেম উদ্দিনসহ অনেকেই বলছেন, দুই ভাই খুবই শান্ত প্রকৃতির ছেলে ছিল। তাদের এই মৃত্যু এলাকাবাসী মেনে নিতে পারছে না।

আলমপুর ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম বলেন, এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা চরম দুঃখজনক। এসব দুর্ঘটনা প্রতিরোধে অভিভাবকদের উচিত যুবক শ্রেণির হাতে মোটরবাইক না দেওয়া।

এ বিষয়ে ক্ষেতলাল থানার ওসি নিরেন্দ্রনাথ মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাটি বগুড়ার এরুলিয়া এলাকায় ঘটেছে, তবে বিষয়টি আমরা অবগত আছি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অক্ষত মোটরসাইকেল, একসঙ্গে ট্রাকের চাকায় পিষ্ট দুই ভাই

আপডেট সময় ০৮:২৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০২১