ঢাকা ০১:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাবা-মাকে নিয়ে ঘরে উঠল সেই শিশু ভ্যানচালক শম্পা

আকাশ জাতীয় ডেস্ক:  

জামালপুর সদর উপজেলার নাকাটি গ্রামের সেই ভ্যানচালক শিশু শম্পার পরিবারের থাকার জন্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে একটি পাকা বাড়ি ও একটি দোকান ঘরের উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক ঘরটির উদ্বোধন করেন।

জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক জানান, ভ্যান চালিয়ে শিশু শম্পা তার বাবার চিকিৎসা ও পরিবারের ভরণ-পোষণ করছে- বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এলে তিনি এই পরিবারের সব দায়িত্ব নেন। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই পরিবারটির জন্য একটি পাকা ঘর, দোকান ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

প্রধানমন্ত্রীর সহায়তা পেয়ে শম্পার মা নেবুজা বেগম প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান।

এ সময় উপস্থিত ছিলেন- জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াসমিন, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা বেগম প্রমুখ। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।

প্রসঙ্গত, জামালপুরের নাকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী শম্পা (১০) তার বাবার পায়ের চিকিৎসার জন্য প্রায় দেড় বছর ধরে রিকশাভ্যান চালিয়ে টাকা রোজগার করে আসছিল। সম্প্রতি শম্পার এ বিষয়টি নিয়ে একটি অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে সংবাদটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের দৃষ্টিতে আসে। পরে সেখান থেকে নির্দেশনা পেয়ে জামালপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক খোঁজখবর নিয়ে এ বিষয়ে একটি প্রতিবেদন প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠান।

পরবর্তীতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নির্দেশনা অনুযায়ী শম্পার বাবার চিকিৎসা, শম্পার পড়ালেখাসহ পরিবারটিকে স্বাবলম্বী করে তুলতে যা যা প্রয়োজন তা করা হবে বলে জানান জামালপুরের জেলা প্রশাসক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বাবা-মাকে নিয়ে ঘরে উঠল সেই শিশু ভ্যানচালক শম্পা

আপডেট সময় ১০:০২:৩১ অপরাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১