ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

লক্ষ্মীবাজারে উদ্ধার জায়গায় খেলার মাঠ নির্মাণের নির্দেশ তাপসের

আকাশ জাতীয় ডেস্ক: 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অভিযানে লক্ষ্মীবাজারে উদ্ধার করা অবৈধ মার্কেটের জায়গায় খেলার মাঠ নির্মাণ করার নির্দেশ দিয়েছেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

রোববার (৩১ জানুয়ারি) বিকেলে দাপ্তরিক এক বৈঠকে তিনি করপোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী ও প্রধান প্রকৌশলী রেজাউর রহমানকে এ নির্দেশ দেন।

এ প্রসঙ্গে আমিন উল্লাহ নুরী বলেন, ‘ঢাকা মহানগরীতে খেলার মাঠের সংখ্যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। ফলে জনস্বাস্থ্য বিঘ্নিত হওয়ার পাশাপাশি শিশু-কিশোরদের মানসিক বিকাশও বাধাগ্রস্ত হচ্ছে। ডিএসসিসি মেয়রের নির্দেশনার আলোকে আমরা শিগগিরই খেলার মাঠ গড়ে তোলার কার্যক্রম শুরু করবো। ’

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (তৎকালীন ঢাকা সিটি করপোরেশন) থেকে ১৯৯৫ সালে কার পার্কিংয়ের নামে লক্ষ্মীবাজার এলাকায় ১০.০৮ শতক জায়গা বরাদ্দ নিয়েছিলেন বিল্লু নামে এক ব্যক্তি। কার পার্কিংয়ের জন্য ইজারা নেওয়া জায়গায় অবৈধ মার্কেট গড়ে তোলেন তিনি।

গত বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকেলে ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত ৭৩-৭৪ সুভাষ বোস অ্যাভিনিউয়ের লক্ষ্মীবাজার মেইন রোড সংলগ্ন অবৈধ মার্কেটটি উচ্ছেদ করেন। উচ্ছেদ অভিযানে আনুমানিক ৪০টি কাপড়ের দোকান ও কাঁচা বাজার গুঁড়িয়ে দেওয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

লক্ষ্মীবাজারে উদ্ধার জায়গায় খেলার মাঠ নির্মাণের নির্দেশ তাপসের

আপডেট সময় ০৯:০২:২২ অপরাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১