ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লালমনিরহাট সীমান্তে বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধা রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বন্ধ সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা ভাটারায় গ্যাসলাইন বিস্ফোরণ, একই পরিবারের শিশুসহ দগ্ধ ৩ সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী ‘যুগপৎ আন্দোলনের সময় ঘোষিত ৩১ দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে’:মির্জা ফখরুল পুষ্টি ও সুস্বাস্থ্যেই গড়ে উঠবে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ: আমিনুল হক বাধ্যতামূলক অবসরে অতিরিক্ত ডিআইজি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাশেদ খাঁনের শ্রদ্ধা নিবেদন মার্কিন সেনা হত্যার জন্য ইরানকে বহুগুণ বেশি মূল্য চোকাতে হবে: ট্রাম্প

‘চাঁপাইনবাবগঞ্জের স্বামীর হাতে স্ত্রী খুন, স্বামী আটক

অাকাশ জাতীয় ডেস্ক:

পারিবারিক কলহের জের ধরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাসনা রানী (২৭) নামে এক গৃহবধূকে শ্বাসরুদ্ধ করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। গত বুধবার রাতে পারিবারিক কলহের জের ধরে উপজেলার বিনোদপুর ইউনিয়নের লছমনপুর হিন্দুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও সংশ্লিষ্ট ইউপি সদস্য ইদুল আলি জানান, পারিবারিক কলহের জের ধরে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের লছমনপুর হিন্দুপাড়া গ্রামের সঞ্চয় সিংহ তার স্ত্রী বাসনা রানীকে বুধবার রাতে শ্বাসরুদ্ধ করে হত্যা করে গলায় ওড়না পেঁচিয়ে নিজ ঘরে ফাঁসিতে ঝুলিয়ে দেয়। রাত ৪টার দিকে সঞ্জয় কুমার তার স্ত্রীর লাশ ফাঁসি থেকে নামিয়ে আত্মহত্যা বলে নিজেকে বাঁচানোর চেষ্টা করে। কিন্তু ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসী বাসনা রানীর স্বামী সঞ্জয় সিংহকে আটকে রাখে এবং বেলা ১১টার দিকে পুলিশকে সংবাদ দেয়।

জানতে চাইলে ঘটনার তদন্তকারী কর্মকর্তা (এসআই) কামরুজ্জামান জানান, বাসনা রানীর গলায় আঙ্গুলের দাগ থাকায় ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। সেইসঙ্গে স্ত্রী হত্যা সন্দেহে সঞ্জয় সিংহকে আটক করা হয়েছে।

এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুল ইসলাম হাবিব জানান, সংবাদ পেয়ে এসআই কামরুজ্জামানের নেতত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাট সীমান্তে বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধা

‘চাঁপাইনবাবগঞ্জের স্বামীর হাতে স্ত্রী খুন, স্বামী আটক

আপডেট সময় ১২:০৩:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০১৭