ঢাকা ০৭:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মিরপুরে সড়ক আটকিয়ে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

আকাশ জাতীয় ডেস্ক:   

রাজধানীর মিরপুরে শ্রমিক বিক্ষোভ চলছে। মিরপুর-১ নম্বরে সনি সিনেমা হলের সামনে বকেয়া বেতনের দাবিতে সড়ক আটকিয়ে এ বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

রোববার সকাল সাড়ে ৮টা থেকে তারা সেখানে অবস্থান নিয়েছেন। পুলিশ গিয়ে বিক্ষুব্ধ শ্রমিকদের সরানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছে।

জেএমসি (জিনস ম্যানুফেকচারিং) গার্মেন্টসে এক হাজার ৩৫০ শ্রমিক কাজ করেন। সম্প্রতি পোশাক কারখানাটি সাভারে স্থানান্তর করা হয়। বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, গত চার মাস ধরে বেতন দেওয়া হচ্ছে না। অধিকন্তু কোনো নোটিশ ছাড়াই কারখানাটি সাভারে স্থানান্তর করা হয়। শ্রমিকদের দাবি, অনতিবিলম্বে তাদের বেতন পরিশোধ করা হোক। বকেয়া না দিয়ে কেন কারখানা স্থানান্তর করা হলো এই প্রশ্ন বিক্ষুব্ধ শ্রমিকদের।

পুলিশ জানায়, পুলিশ মালিকপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে। সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

এদিকে দুপুর ১টার দিকে কারখানার মালিক ঘটনাস্থলে এসে বকেয়া দ্রুত পরিশোধের আশ্বাস দেন। তিনি শ্রমিকদের সড়ক অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মিরপুরে সড়ক আটকিয়ে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

আপডেট সময় ০১:৩৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১