ঢাকা ০৩:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্ত্রী ও নাতনিকে কুপিয়ে হত্যা!

অাকাশ নিউজ ডেস্ক:

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় পারিবারিক কলহের জের ধরে এক ব্যক্তি তাঁর স্ত্রী ও নাতনিকে কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী পেটান শীল নামের ওই ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।

আজ মঙ্গলবার পুঁটিবিলা ইউনিয়নের তাঁতীপাড়া শীল পাড়া এলাকায় রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন পেটান শীলের স্ত্রী পুষ্প বালা শীল (৫৫) ও তিন মাস বয়সী শিশু সংগীতা শীল।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, পেটান শীলের সঙ্গে তাঁর স্ত্রী পুষ্প বালা শীলের অনেক দিন ধরে পারিবারিক কলহ চলে আসছিল। সম্প্রতি সামাজিকভাবে এ বিরোধের মীমাংসাও করা হয়েছিল। আজ রাতে ওই দম্পতির মধ্যে আবার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পেটান শীল ধারালো দা দিয়ে তাঁর স্ত্রী পুষ্প বালা শীল, পুত্রবধূ মণি বালা শীল ও নাতনি সংগীতা শীলকে কুপিয়ে গুরুতর আহত করেন। পুষ্প বালা ও সংগীতা ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত মণি বালা শীলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের চিকিৎসক ডা. মহিউদ্দিন জানান, আশঙ্কাজনক হওয়ায় মণি শীলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পেটান শীলের চাচাতো বোন মিনু বালা শীলের তথ্যমতে, ওই দম্পতির মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলে আসছিল। পুঁটিবিলা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য গিয়াস উদ্দিন জানান, হত্যাকাণ্ডের পর পেটান শীল পাশের দোকানে গিয়ে বলেন, ‘তিনজনকে মেরে ফেলেছি।’ এরপর স্থানীয় লোকজন তাঁকে আটক করে পুলিশে খবর দেন।

লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. হোসাইন প্রথম আলোকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার এবং পেটান শীলকে আটক করে থানায় নিয়ে আসে। ঘটনার তদন্ত চলছে। এ ব্যাপারে হত্যা মামলা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

স্ত্রী ও নাতনিকে কুপিয়ে হত্যা!

আপডেট সময় ০২:১৪:২২ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০১৭