ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

২৬ বছর বয়সে মারা গেলেন দক্ষিণ কোরিয়ার অভিনেত্রী সং

আকাশ বিনোদন ডেস্ক : 

মাত্র ২৬ বছর বয়সে মারা গেলেন দক্ষিণ কোরিয়ার টেলিভিশন অভিনেত্রী ও মডেল সং ইউ-জুং। তার মৃত্যুর কারণ অপ্রকাশিত, তবে ধারনা করা হচ্ছে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

দক্ষিণ কোরিয়ার সিওলে তার মৃত্যু হয়েছে। সং ইউ-জুংয়ের এজেন্সি বিষয়টি নিশ্চিত করেছে। সামাজিকমাধ্যমে এজেন্সিটি তার মৃত্যুর খবর জানায়। এরইমধ্যে গোপনে তার শেষকৃত্যও অনুষ্ঠিত হয়েছে। তবে অভিনেত্রীর মৃত্যুর বিষয়টি নিয়ে বিস্তারিত কিছু জানায়নি এজেন্সিটি।

২০১৩ সালে নামী একটি প্রসাধনী কোম্পানির মডেল হয়ে ক্যারিয়ার শুরু করেন এই কোরিয়ান তারকা। একই বছর টেলিভিশন ড্রামা ‘গোল্ডেন রেইনবো’তে অভিনয় করেন তিনি। এছাড়া আরও দুইটি ড্রামাতে পার্শ্ব অভিনেত্রী হিসেবে কাজ করেছেন তিনি।

এমবিসি টিভির সিরিজ ‘মেক অ্যা উইশ’-এ অভিনয় করে তিনি বেশ জনপ্রিয়তা পান। সিরিজটিতে ২০১৪ ও ২০১৫ সালে মোট ১২০টি পর্বে ছিলেন সং। তার উল্লেখযোগ্য অন্য সিরিজগুলোর তালিকায় রয়েছে ‘স্কুল ২০১৭’ ও ‘ডিয়ার মাই নেম’।

গত কয়েক বছর ধরে কোরিয়ার বিনোদন অঙ্গন একের পর এক তরুণ তারকাদের আত্মহত্যার ঘটনা দেখছে। ২০১৯ সালে মাত্র ২৭ বছর বয়সে আত্মঘাতী হন কে-পপ তারকা কিম জং-হয়ুন। এরপর ২৫ বছর বয়সী গায়ক সুলির মরদেহ উদ্ধার করা হয় তার ঘর থেকে। আরেক কে-পপ তারকা গো হারা মারা যান মাত্র ২৮ বছর বয়সে। সে সূত্র ধরে সংশ্লিষ্টরা মনে করছেন সং ইউ-জুংও আত্মহত্যা করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

২৬ বছর বয়সে মারা গেলেন দক্ষিণ কোরিয়ার অভিনেত্রী সং

আপডেট সময় ১১:৪১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১