ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

যৌনপল্লী থেকে ১৪ কিশোরী উদ্ধার, মূলহোতা গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক:  

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পতিতাপল্লী থেকে ১৪ কিশোরীকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় হওয়া মানবপাচার মামলার মূলহোতা আব্দুল্লা আল মামুন আনন্দকে (৩৪) গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

চুয়াডাঙ্গা জেলার সদর থানাধীন কাঠপট্টি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রোববার সন্ধ্যায় পুলিশ তাকে গ্রেফতার করে। আব্দুল্লা আল মামুন আনন্দ ওই এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।

এ মামলার এজাহার সূত্রে জানা যায়, পল্লীর এক খদ্দেরের কাছ থেকে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে মঙ্গলবার মধ্যরাতে গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীরের নেতৃত্বে পুলিশের একটি দল দৌলতদিয়া পতিতাপল্লীতে অভিযান পরিচালনা করে। সেখান থেকে ১৪ তরুণীকে উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে উদ্ধারকৃত এক তরুণী বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় মানবপাচার আইনে মামলা করেন। সেই মামলার এজাহারভুক্ত আসামি ও তরুণীদের পাচার চক্রের মূলহোতা এই আনন্দ।

এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর জানান, গ্রেফতারকৃত আব্দুল্লা আল মামুন আনন্দকে আদালতের মাধ্যমে সোমবার দুপুরে রাজবাড়ী কারাগারে প্রেরণ করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত জানতে সৌদিকে চিঠি

যৌনপল্লী থেকে ১৪ কিশোরী উদ্ধার, মূলহোতা গ্রেফতার

আপডেট সময় ০৯:২৩:১৩ অপরাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১