ঢাকা ০১:২৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নিজ ধর্মকে ভালোভাবে না জানার কারণে ফেতনা-ফাসাদ সৃষ্টি হচ্ছে: ধর্ম প্রতিমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:  

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ার জন্য ধর্ম-বর্ণ, দলমত ও গোষ্ঠী নির্বিশেষে সকলকে সাথে নিয়ে কাজ করতে হবে।

প্রতিটি ধর্মই মানুষের কল্যাণের কথা বলে ও শান্তির বার্তা শোনায়। সন্ত্রাস-জঙ্গিবাদীর কার্যক্রম কোনো ধর্মই সমর্থন করে না। এটি মানবতাবিরোধী অপরাধ। নিজের ধর্মকে ভালোভাবে না জানার কারণে মাঠপর্যায়ে ফেতনা-ফাসাদ সৃষ্টি হচ্ছে। দৃষ্টিভঙ্গির সমস্যার কারণে কতিপয় গোষ্ঠী ধর্মের অপব্যাখ্যা দিচ্ছে।

আজ সোমবার বিকালে ময়মনসিংহ নগরীর অ্যাডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ইসলামিক ফাউন্ডেশন ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে জাতীয় বাস্তবায়ন কমিটি কর্তৃক গৃহীত কর্মপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে বিভাগীয় শহরে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় তার অবদান’ শীর্ষক এ আলোচনা সভা হয়।

আলোচনা সভায় ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ, রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার মো. হারুন অর রশিদ, জেলা প্রশাসক মিজানুর রহমান, জেলা পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নিজ ধর্মকে ভালোভাবে না জানার কারণে ফেতনা-ফাসাদ সৃষ্টি হচ্ছে: ধর্ম প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৬:২৯:৪২ অপরাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১