ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চট্টগ্রামে নয়, যেন ইউরোপ-আমেরিকার রাস্তায় এসেছি: রিয়াজ

আকাশ জাতীয় ডেস্ক: 

সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর পক্ষে প্রচারণায় এসে নায়ক রিয়াজ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামবাসীর জন্য দুই হাত উজাড় করে দিয়েছেন। যার প্রমাণ আমরা দেখেছি আসার পথে।

চট্টগ্রামে যে রাস্তা দিয়ে এসেছি, তা বাংলাদেশের রাস্তা মনে হয়নি। মনে হয়েছে ইউরোপ-আমেরিকার রাস্তা।
রোববার (২৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

রিয়াজের সঙ্গে আওয়ামী লীগের নৌকার পক্ষে প্রচারণায় চট্টগ্রামে আসেন চিত্রনায়িকা অপু বিশ্বাস, মাহিয়া মাহি, অরুণা বিশ্বাস, তারিন জাহান, তানভীন সুইটি, বিজরী বরকতুল্লাহ, চিত্রনায়ক রিয়াজ, মীর সাব্বির ও সায়মন সাদিক। তারা নৌকার পক্ষে ভোট চান।

রিয়াজ বলেন, চট্টগ্রামের নগরপিতার জন্য যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি একজন যোগ্য প্রার্থী। আমরা মনে করি রেজাউল করিম ভাইয়ের মাধ্যমে চট্টগ্রাম আরও সমৃদ্ধ হবে। চট্টগ্রামবাসীর কাছে তাই নৌকার পক্ষে ভোট চাই। নৌকা যেন চট্টগ্রামে বিজয়ী হয় এই কামনা করি।

তিনি বলেন, চট্টগ্রামে এত উন্নয়ন হয়েছে- চোখে না দেখলে বিশ্বাস হয় না। মনে হয়েছে বিদেশের কোনো রাস্তা দিয়ে যাচ্ছি। ইউরোপ-আমেরিকার যে ধরনের রাস্তা, সেই রাস্তা দিয়ে যাচ্ছি।

মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী বলেন, নৌকা স্বাধীনতার প্রতীক, মুক্তিযুদ্ধের প্রতীক, শেখ হাসিনার প্রতীক। নৌকায় ভোট দিয়ে আমরা স্বাধীনতা পেয়েছি। নৌকার মাধ্যমে পাকিস্তানিদের পরাজিত করেছি। নৌকায় দরিদ্র মানুষের মুখে হাসি ফুটিয়েছে। তাই চট্টগ্রামবাসী আবারও নৌকায় ভোট দিয়ে উন্নয়নের সুযোগ করে দেবেন।

উপস্থিত ছিলেন চট্টগ্রাম নগর যুবলীগের আহবায়ক মহিউদ্দিন বাচ্চুসহ ছাত্রলীগ-যুবলীগের শতাধিক নেতাকর্মী।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চট্টগ্রামে নয়, যেন ইউরোপ-আমেরিকার রাস্তায় এসেছি: রিয়াজ

আপডেট সময় ০৭:৩৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৪ জানুয়ারী ২০২১