ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

গলায় বোতল ঝুলিয়ে অভিনব প্রচার প্রার্থীর!

আকাশ জাতীয় ডেস্ক: 

তৃতীয় ধাপে আগামী ৩০ জানুয়ারি বগুড়ার নন্দীগ্রাম পৌরসভা নির্বাচন। পৌরসভা নির্বাচন সামনে রেখে এক প্রার্থী প্রচারে বেরিয়েছেন। তার সঙ্গে সঙ্গে ঘুরছে প্রতীকও! তবে সেটা হাতে আঁকা নয়, একেবারে সত্যিকারের!

নন্দীগ্রাম পৌরসভার ২নং ওয়ার্ডের ওমরপুরে এমন চিত্র দেখা গেছে।

নির্বাচনের দিন যতোই ঘনিয়ে আসছে, ততোই প্রচার-প্রচারণা জমে উঠেছে। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে পুরো শহর। চায়ের কাপে ঝড় উঠছে নির্বাচনী আলাপচারিতার। ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন প্রার্থীরা।
ভোটারদের সমর্থন আদায়ের জন্য অনেকেই ব্যতিক্রমী পন্থাও বেছে নিয়েছেন। নির্বাচনী এ আমেজের মধ্যেই কোন কোন প্রার্থী নিজের প্রতীক বাস্তবে বহন করছেন। যিনি পানির বোতল মার্কা পেয়েছেন, তার সমর্থকরা প্রার্থীর সঙ্গে শতাধিক বোতল নিয়ে প্রচারণা চালাচ্ছেন। আবার যিনি ডালিম মার্কা পেয়েছেন, তিনি ডালিম নিয়ে ঘুরছেন।

নির্বাচনী প্রচারণায় এগিয়ে থাকতে এমন অভিনব কৌশল এখন অনেকেই বেছে নিয়েছেন। নন্দীগ্রাম পৌরসভা নির্বাচনে মেয়র পদে তিনজন, কাউন্সিলর পদে ২৭ ও সংরক্ষিত নারী আসনে ১৪ জন লড়ছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

গলায় বোতল ঝুলিয়ে অভিনব প্রচার প্রার্থীর!

আপডেট সময় ০১:৫১:১৯ অপরাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১