ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ডিএনসিসি মেয়রের সাথে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলামের সাথে বাংলাদেশে নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূত গুনের উরেয়া এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন।

সোমবার বিকাল তিনটায় গুলশানস্থ নগর ভবনে ডিএনসিসি মেয়রের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন তিনি।

সাক্ষাতকালে ডিএনসিসি মেয়র বলেন, বাংলাদেশ ও কসোভো দু’টি ভাতৃপ্রতিম দেশ। দুই দেশের রাজধানী শহর একে অপরের সাথে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করতে পারে। কসোভোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় রাষ্ট্রদূত গুনের উরেয়া মেয়রের কাছে বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি কসোভোর রাজধানী প্রিস্টিনাকে ঢাকা উত্তরের ‘সিস্টার সিটি’ হওয়ার আহবান জানান।

রাষ্ট্রদূত বলেন, দু’টি শহরের মধ্যকার সম্পর্ক দুই দেশের মধ্যে সৌহার্দ্য, ভাতৃত্ববোধ ও সম্পর্ককে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারে। তিনি ডিএনসিসি মেয়রের বিভিন্ন ধরনের জনসচেতনতা ও জনসেবামূলক কাজের প্রশংসা করেন।

সাক্ষাতকালে অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ডিএনসিসি মেয়রের সাথে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আপডেট সময় ১১:৩০:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১