ঢাকা ০৯:০১ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
করের অর্থ জনগণের কল্যাণেই ব্যয় নিশ্চিত করছে সরকার : আইনমন্ত্রী শেষের নাটকীয়তা উতরে বাংলাদেশের সিরিজ জয় জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশিদিন রাজনীতি করা যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের নির্মাণাধীন পারমাণবিক কেন্দ্রে মার্কিন হামলার দাবি, বড় সংঘাতের শঙ্কা বিএনপির শরিক দল ও জোটের সঙ্গে সোমবার বসবেন প্রধানমন্ত্রী গাইবান্ধায় আর্জেন্টিনার সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা প্রক্সি দিয়ে সরকারি চাকরি: মন্ত্রণালয়ে যোগ দিতে গিয়ে ধরা ৪ জন যুবককে কুপিয়ে হত্যা: ২১ বছর পর ২ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড প্রাথমিক শিক্ষায় গবেষণা প্রস্তাব আহ্বান, মিলবে সর্বোচ্চ ২ লাখ টাকা ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: আমান উল্লাহ

‘কনসার্ট ফর বাংলাদেশ’র কিংবদন্তি প্রযোজক আর নেই

আকাশ বিনোদন ডেস্ক : 

যুক্তরাষ্ট্রের বিখ্যাত রকস্টার ও প্রযোজক ফিল স্পেক্টর আর নেই। ৮১ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন তিনি।

গত ১৬ জানুয়ারি সন্ধ্যা ৬ টা ৩৫ মিনিটে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের শোধনাগার ও পুনর্বাসন বিভাগে মারা যান তিনি। সেখানে খুনের দায়ে আটক ছিলেন স্পেক্টর। তার মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্ত প্রতিবেদন আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে।

২০০৩ সালে অভিনেত্রী লানা ক্লার্কসনকে নিজের ফ্ল্যাটে বসে খুন করেন স্পেক্টর। সেদিন নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন স্পেক্টর। শুনানির পর ২০০৯ সালে তাকে ১৯ বছরের জেল দেওয়া হয়।

স্পেক্টর জর্জ হ্যারিসনের সঙ্গে ‘অল থিংস মাস্ট পাস’-এর পাশাপাশি ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’ লাইভ ট্রিপল অ্যালবামে কাজ করেন। নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে সাহায্য করার জন্য এই চ্যারিটি কনসার্টের আয়োজন করেন হ্যারিসন।

স্পেক্টরের সহপ্রযোজনায় ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’ পরে অ্যালবাম করা হয়। ১৯৭২ সালে বর্ষসেরা অ্যালবাম হিসেবে এটি গ্র্যামি অ্যাওয়ার্ড জয়লাভ করে।

এই ট্রিপল-ডিস্ক অ্যালবাম ১ আগস্ট ম্যাডিসন স্কয়ার গার্ডেনেই লাইভ রেকর্ড করা হয়।

বর্ণিল ক্যারিয়ারে তিনি বিটলস, রাইটয়াস ব্রাদার্স, ইকি এবং টিনা টার্নারের সঙ্গে কাজ করেছেন। উদ্ভাবন করেছেন ওয়াল অব সাউন্ড নামে নতুন ধরনের গান রেকর্ডিং সিস্টেম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

করের অর্থ জনগণের কল্যাণেই ব্যয় নিশ্চিত করছে সরকার : আইনমন্ত্রী

‘কনসার্ট ফর বাংলাদেশ’র কিংবদন্তি প্রযোজক আর নেই

আপডেট সময় ১১:০২:২১ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১