ঢাকা ০৩:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিশেষ জার্সি পরে মাঠে নামবে টাইগাররা

আকাশ স্পোর্টস ডেস্ক: 

করোনার দীর্ঘ বিরতির পর আবারো আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠের এই সিরিজে টাইগাররা মাঠে নামবে বিশেষ জার্সি পরে।

এর দুটি কারণ রয়েছে। প্রথমটি হচ্ছে দেশ পালন করছে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, দ্বিতীয়টি হলো চলতি বছর স্বাধীনতার ৫০ বছর পূর্তি। তাই জার্সিতে ফুটিয়ে তোলা হবে স্বাধীনতার সব ঐতিহ্য। জাতীয় পতাকার রঙে ফুটিয়ে তোলা হবে সব কিছু।

রোববার (১৭ জানুয়ারি) মিরপুরে সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা প্রধান আকরাম খান। তবে সব কিছু এখোনো চূড়ান্ত করা হয়নি। চূড়ান্ত করেই সিদ্ধান্ত নেওয়া হবে।

আকরাম খান বলেন, ‘পুরো দেশবাসীর মতো আমাদের ক্রিকেট বোর্ড এবং প্লেয়াররা এটাতে সম্পৃক্ত হতে যাচ্ছি এবং এটা আমাদের জন্য একটি বিশেষ উপলক্ষ যেহেতু এটা আমাদের স্বাধীণতার ৫০ বছর। সেটা উদযাপন করার জন্য আমরা জার্সির কথাটা মাথায় রেখেছি। জার্সিটা কিন্তু আমরা আমরাদের জাতীয় পতাকার মতো করেছি, সবুজ এবং লাল দিয়ে করা। এখানে অন্য কোন রঙ নেই। আমাদের পতাকায় লাল সূর্যটা যেভাবে আছে সেটা ওখানে তুলে ধরেছি। তুলে ধরেছি আমাদের মুক্তিযুদ্ধের পর আমাদের মুক্তিযোদ্ধা ভাইয়েরা যেভাবে উল্লাস করেছে, যেভাবে স্বাধীনতার উদযাপন করেছে এবং তার সঙ্গে আমাদের যে স্মৃতিসৌধ আছে সেটাও আমরা ওখানে তুলে ধরেছি। আশা করছি আপনাদের সবারই এটা ভালো লাগবে। ’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিশেষ জার্সি পরে মাঠে নামবে টাইগাররা

আপডেট সময় ০৯:৪২:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০২১