ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিশ্ব কখনো পুরোপুরি করোনামুক্ত হবে না, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আশঙ্কা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

করোনাভাইরাসের তাণ্ডবে লণ্ডভণ্ড বিশ্ব। এরই মধ্যে সামনে আসছে করোনার ভিন্ন ভিন্ন ধরন। এমন পরিস্থিতিতে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা শঙ্কা প্রকাশ করেছে, বিশ্ব কখনো পুরোপুরি করোনামুক্ত হবে না। শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা-এর আপদকালীন পরিস্থিতি মোকাবিলা বিষয়ক কমিটির ভার্চুয়াল বৈঠকে করোনাভাইরাসের নতুন ধরনের গণসংক্রমণ প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা-এর সংশ্লিষ্ট কমিটির বৈঠকটি জানুয়ারির শেষ সপ্তাহে হওয়ার কথা ছিল। কিন্তু পরিস্থিতির গুরুত্ব আঁচ করে তা দু’সপ্তাহ এগিয়ে আনা হয়। আগামী ১০০ দিনের মধ্যে প্রতিটি দেশে কারোনা ভ্যাকসিন প্রয়োগ অভিযান শুরুর সুপারিশ করেছে কমিটি। ভ্যাকসিন বণ্টনের বিষয়ে ধনী দেশগুলোর ‘ভূমিকা’ নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে বৈঠকে। পাশাপাশি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা-এর টেকনিক্যাল টিমের প্রধান মারিয়া ভ্যান কেরখোভে করোনাভাইরাসের নতুন ধরনের উৎপত্তি ও সংক্রমণের উৎস চিহ্নিত করা কথা বলেছেন।

বৈঠকের পর এক বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-এর পক্ষ থেকে জানানো হয়েছে, জিন প্রযুক্তির সাহায্যে ডিএনএ বিশ্লেষণের মাধ্যমে করোনাভাইরাসের সবগুলো স্ট্রেন চিহ্নিত করা প্রয়োজন। প্রয়োজন বিশ্বজুড়ে তথ্যের আদানপ্রদান। না হলে আরও বড় বিপর্যয়ের আশঙ্কা রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিশ্ব কখনো পুরোপুরি করোনামুক্ত হবে না, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আশঙ্কা

আপডেট সময় ০১:৪১:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০২১