ঢাকা ০৫:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কারা মেরেছে ভিডিওতে বলে গেলেন নিহত ছাত্রলীগকর্মী রোহিত

আকাশ জাতীয় ডেস্ক:  

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনের প্রচারণার সময় দেওয়ানবাজারে ছুরির আঘাতে আহত হওয়া ছাত্রলীগকর্মী আশিকুর রহমান রোহিত (২২) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুর খবর পেয়ে বেলা ১১টার দিকে ছাত্রলীগের একটি পক্ষ চকবাজার এলাকায় বিক্ষোভ করে। এর আগে চিকিৎসাধীন অবস্থায় এক ভিডিওতে রোহিত ছুরিকাঘাতকারী দুর্বৃত্তদের নাম বলে যান।

আজ শুক্রবার ভোর পাঁচটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। নগরীর বাকলিয়া ডিসি রোডের বাসিন্দা রোহিত নগরের ওমরগনি এমইএস কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ছাত্রলীগকর্মী আশিকুর রহমান রোহিত গত ৮ জানুয়ারি নির্বাচনী প্রচারণা শুরুর প্রথম দিন আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর প্রচারণা চলাকালে দেওয়ানবাজার ভরাপুকুর পাড় সংলগ্ন কেডিএস গলি এলাকায় ছুরিকাঘাতে আহত হন।

এরপর থেকে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এক সপ্তাহ পর শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন রোহিত। এ ঘটনায় ৯ জানুয়ারি রোহিতের ভাই জাহিদুর রহমান বাকলিয়া থানায় হত্যাচেষ্টার একটি মামলা দায়ের করেন। মামলায় মহিউদ্দিন (৩৫), বাবু (২১) এবং সাহাবু (২৬) নামের তিনজনকে আসামি করা হয়। তবে এখন পর্যন্ত পুলিশ তাদের গ্রেফতার করতে পারেনি।

তবে পুলিশ বলছে, বাকলিয়া ডিসি রোড সংলগ্ন চান মিয়া মুন্সী লেইনের মা মনি ক্লাবের কার্যক্রম নিয়ে রোহিতদের সঙ্গে স্থানীয় একটি গ্রুপের বিরোধ ছিল। মাদকবিরোধী পোস্টার লাগানোর ঘটনা নিয়ে এই বিরোধ আরও তীব্র হয়ে ওঠে। এর জের ধরেই রোহিতকে ছুরিকাঘাত করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কারা মেরেছে ভিডিওতে বলে গেলেন নিহত ছাত্রলীগকর্মী রোহিত

আপডেট সময় ১০:১৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১