ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

যত সম্ভব তত সন্তান নিতে চাই: প্রিয়াঙ্কা

আকাশ বিনোদন ডেস্ক : 

যত সম্ভব তত সন্তান নিতে চান বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। স্বামী সংসার নিয়ে রবিবার দ্য টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি। সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয় কতটি সন্তান নিতে চান। জবাবে প্রিয়াঙ্কা বলেন, ‘আমার পক্ষে যতগুলো সম্ভব, ততগুলো সন্তানই নিতে চাই।’

একটি ক্রিকেট টিম? জবাবে তিনি বলেন, আই এম নট শিউর।

২০১৮ সালের ১ ডিসেম্বর নিক জোনাসকে বিয়ে করেন। বিয়ের পর আমেরিকায় স্থায়ী হয়েছেন প্রিয়াঙ্কা। মাঝে মধ্যে বেড়াতে আসেন ভারতে।

বছর দশেকের ছোট নিককে বিয়ের করা নিয়ে কম বিতর্ক হয়নি। এবার এ বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী। প্রিয়াঙ্কা বলেন, “অন্য অনেক কাপলদের মতো পারস্পরিক সমঝোতা থাকাটা জরুরি। একে অন্যের ভালোলাগা, খারাপ লাগা, অভ্যাসকে সম্মান করতে হবে। উল্টো দিকের মানুষকে চেনা বা বোঝা খুবই রোমাঞ্চকর একটা বিষয়। কিন্তু সেটা পথটা কখনই কঠিন নয়।”

অভিনেত্রীর কথায়, একজন মানুষকে নিজের পাশে পাওয়া অনেক বড় ব্যাপার। পেশাগত জীবন বাদ দিয়ে আমি সবসময় চেষ্টা করি ভালো থাকার। যতটা থাকা সম্ভব। আমি খুব ভাগ্যবান যে নিকও ঠিক জীবন সম্পর্কে এইরকম কিছুই ভাবে।

তিনি জানিয়েছেন কোয়ারেন্টাইন পর্বে অনেকটা কাছাকাছি আসতে পেরেছেন তারা। তিনি বলেন, “কোয়ারেন্টাইনে থাকাকালীন আমরা অনেকটা সময় একসঙ্গে কাটাতে পেরেছি। যেটা আমার কাছে একটা বিরাট পাওয়া। কারণ আমাদের কাজ, কেরিয়ারের ব্যস্ততার জন্য এতটা সময় একসঙ্গে কাটাতে পারি না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভোলা-বরিশাল সেতুসহ ছয় দফা দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি শুরু

যত সম্ভব তত সন্তান নিতে চাই: প্রিয়াঙ্কা

আপডেট সময় ১০:৫৩:২১ অপরাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১