ঢাকা ০৬:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন তিন সীমান্তে ২২ জনকে পুশইন চেষ্টা নস্যাৎ বিজিবির ভালো কাজ না করলে সমর্থনের প্রয়োজন নেই: সারজিস দেশের প্রথম কমিউনিটিভিত্তিক এগ্রো ট্যুরিজম প্রকল্পে ১০০০ ফাউন্ডারের হাতে জমির দলিল শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন জুলাই সনদে ফাঁকফোকর ছিল: মান্না ১১ দলীয় জোটের সমাবেশ থেকে কর্নেল অলির ‘হুংকার’ তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

মিরপুরে ম্যানহোলে নিখোঁজ তরুণের লাশ উদ্ধার

অাকাশ জাতীয় ডেস্ক:

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স বুধবার বিকাল পৌনে চারটার দিকে রাজধানীর মিরপুরে ম্যানহোলে ময়লা পরিষ্কার করতে গিয়ে মঙ্গলবার নিখোঁজ হওয়া তরুণের লাশ উদ্ধার করেছে। ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার মো. রাসেল জানান, এখনও নিহত তরুণের পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়রা তাকে শনাক্ত করতে পারেননি।

তিনি আরো বলেন, মঙ্গলবার বিকাল সাড়ে চারটার সময় মিরপুর-২ এর সাত নম্বর সেকশনের চলন্তিকা মোড়ে একটি ম্যানহোলে ময়লা পরিষ্কার করতে গিয়ে নিখোঁজ হন ওই তরুণ। এরপর রাত ১০টা পর্যন্ত ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধারে তল্লাশি অভিযান চালান। লাশ না পেয়ে তখন তল্লাশি অভিযান স্থগিত রাখা হয়।

বুধবার সকাল ১০টা থেকে আবারও উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের তিনটি দল। বিকাল সাড়ে তিনটার দিকে ওই ম্যানহোলের ভেতরে থেকে মৃত অবস্থায় তরুণের লাশ উদ্ধার করা হয়। তার আনুমানিক বয়স ১৯ বছর। উদ্ধারের পর স্থানীয় থানা পুলিশকে লাশটি বুঝিয়ে দেয় ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

রাজধানীর রূপনগর থানার ডিউটি অফিসার এসআই রাশিদুল ইসলাম বলেন, ম্যানহোলে পড়ে নিহত তরুণের লাশ ফায়ার সার্ভিস তাদের (পুলিশকে) বুঝিয়ে দিয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এখনও লাশের কোনও পরিচয় পাওয়া যায়নি বলেও জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

মিরপুরে ম্যানহোলে নিখোঁজ তরুণের লাশ উদ্ধার

আপডেট সময় ০৬:৩৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০১৭