ঢাকা ০৮:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

দালালের খপ্পরে পড়ে তুরস্ক-ইরান সীমান্তে নিখোঁজ সিলেটের যুবক

আকাশ জাতীয় ডেস্ক:  

দালালের মাধ্যমে তুরস্কে যাওয়ার পথে ৬ মাস ধরে নিখোঁজ রয়েছেন সিলেটের গোলাপগঞ্জের আব্দুল মুমিত (৩৩) নামের এক যুবক। তিনি উপজেলার চন্দরপুরস্থ বানিগাজী গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে।

তুরস্কে যাওয়ার পথে ইরান-তুরস্ক সীমান্তে তিনি নিখোঁজ হন। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ। এদিকে নিখোঁজের পর থেকে দালালরাও ফোন ধরছে না বলে অভিযোগ করছেন মুমিতের পরিবারের সদস্যরা।

জানা গেছে, তুরস্কে যাওয়ার জন্য আব্দুল মুমিত প্রথমে দুবাইয়ে পাড়ি দেন। সেখানে তিনি দালালের খপ্পরে পড়েন। দালালরা তাকে তুরস্ক পাঠাতে প্রথমে ইরানে নিয়ে যায়। গেল বছরের ২৯ জুন থেকে দেশে পরিবারের সদস্যদের সাথে কোনো যোগাযোগ করেননি।

নিখোঁজ আব্দুল মুমিতের ভাই জুনেদ আহমদ জানিয়েছেন, ভাইয়ের সঙ্গে ২৯ জুন সর্বশেষ তার কথা হয়। ওই সময় ইরানের উরুমিয়া সীমান্তে অবস্থান করছেন বলে জানান মুমিত। পরদিন তিনি তুরস্কে প্রবেশ করবেন বলেও জানিয়েছিলেন। কিন্তু এরপর আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না মুমিতের।

তিনি বলেন, ‘আমার ভাইয়ের সঙ্গে ইরানে অবস্থানরত দালাল হবিগঞ্জের বাসিন্দা আব্দুল মালিক ও ওমানে অবস্থানরত গোলাপগঞ্জের ফুলসাইন্দ এলাকার জসিম উদ্দিন আমাদের প্রথমে জানায় আব্দুল মুমিতকে তুরস্ক পুলিশ আটক করে জেলে রেখেছে। সে মুক্তি পাওয়ার পর যোগাযোগ করবে। মুমিতের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর প্রথমদিকে দালালরা আমাদের ফোন রিসিভ করতো। কিন্তু এখন তাদের বারবার ফোন দিলেও রিসিভ করে না।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

দালালের খপ্পরে পড়ে তুরস্ক-ইরান সীমান্তে নিখোঁজ সিলেটের যুবক

আপডেট সময় ০৮:৫৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১