ঢাকা ১০:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাগদাদি নিহত হওয়ার কথা স্বীকার আইএসের

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সন্ত্রাসীগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) তাদের নেতা আবু বকর বাগদাদির নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে। ইরাকের নেইনাভা প্রদেশের একটি সূত্রের বরাত দিয়ে দেশটির বেসরকারি টেলিভিশন চ্যানেল আল সুমারিয়া টিভি এ তথ্য জানিয়েছে।

সূত্রের বরাত দিয়ে টেলিভিশন চ্যানেলটি জানিয়েছে, আইএসের পক্ষ থেকে বাগদাদির নিহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। সংগঠন তাদের নতুন নেতার নাম শিগগিরই ঘোষণা করবে।

২০১৪ সালে শেষবার বাগদাদির ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়। ওই সময় মসুলের আল-নূরি মসজিদে তিনি নিজেকে খলিফা হিসেবে ঘোষণা দেন। এ ঘোষণার পর বাগদাদির মাথার দাম ২৫ মিলিয়ন মার্কিন ডলার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। ধারণা করা হচ্ছিল উত্তর ইরাকের মসুলের মরুভূমিতে তিনি আত্মগোপন করে আছেন। জানুয়ারিতে জানানো হয়, মার্কিন বাহিনীর বিমান হামলায় আহত হয়েছেন বাগদাদি।

এর পর থেকে বিভিন্ন সংবাদমাধ্যমে বহুবার তার মৃত্যু সংবাদ প্রকাশিত হয়। অবশ্য সে সব খবরের সত্যতা প্রমাণিত হয়নি।

সর্বশেষ গত ১৬ জুন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় , তাদের বিমান হামলায় হয়ত নিহত হয়েছে বাগদাদি। মে মাসের শেষ দিকে রাকার উপকণ্ঠে এ হামলা চালানো হয়েছিল। ২৯ জুন রাশিয়া জানায়, বাগদাদি নিহত হওয়ার বিষয়ে শতভাগ নিশ্চিত হওয়া গেছে।

এদিকে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসও মঙ্গলবার জানিয়েছে, সিরিয়া বাগদাদি নিহত হওয়ার সুনিশ্চিত খবর তারা পোয়েছে। বার্তা সংস্থা রয়টার্সকে সংস্থাটির প্রধান রামি আব্দুল রহমান বলেছেন, ‘ দেশের (সিরিয়ার) দেইর আল জোরে ইসলামিক স্টেটের প্রথম সারির নেতাসহ অন্য নেতাদের কাছ থেকে আমরা সুনিশ্চিত তথ্য পেয়েছি যে , বাগদাদি নিহত হয়েছে।’ তবে সে ‘কবে নিহত হয়েছে’ এ ব্যাপারে আইএস সূত্র কিছুই জানায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বাগদাদি নিহত হওয়ার কথা স্বীকার আইএসের

আপডেট সময় ০১:২৮:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০১৭