ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য টিকা উৎপাদনের অনুমোদন পেলো গ্লোব বায়োটেক

আকাশ জাতীয় ডেস্ক:  

ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য প্রয়োজনীয় করোনা ভাইরাসের টিকা উৎপাদনের অনুমোদন পেয়েছে দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক। এই টিকার নাম দেওয়া হয়েছে ‘বঙ্গভ্যাক্স’।

বুধবার (৬ জানুয়ারি) দুপুরে গ্লোব বায়োটেক লিমিটেডের গবেষণা ও উন্নয়ন বিভাগের প্রধান ডা. আসিফ মাহমুদ বিষয়টি আকাশ নিউজকে নিশ্চিত করেন।

তিনি জানান, ২৮ ডিসেম্বর ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য প্রয়োজনীয় টিকার ডোজ উৎপাদনের অনুমোদন পেয়েছেন তারা। কোন প্রতিষ্ঠান টিকার ক্লিনিক্যাল ট্রায়াল চালাবে তা জানানো হবে আগামী সপ্তাহে।

টিকা উৎপাদনের পর গ্লোব বায়োটেক টিকার ট্রায়ালের অনুমোদনের জন্য চেষ্টা চালাবে বলে জানান ডা. আসিফ মাহমুদ।

গত বছরের ২ জুলাই করোনা ভাইরাসের টিকা উদ্ভাবনের তথ্য জানায় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান গ্লোব ফার্মাসিউটিক্যালস গ্রুপ অব কোম্পানিজ লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেড।

বাংলাদেশে প্রথমবারের মতো কোনো প্রতিষ্ঠান এই টিকা উদ্ভাবনের দাবি করে। প্রতিষ্ঠানটি গত ৮ মার্চ এই টিকা তৈরির কাজ শুরু করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ

ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য টিকা উৎপাদনের অনুমোদন পেলো গ্লোব বায়োটেক

আপডেট সময় ০৫:০৯:০৫ অপরাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১