ঢাকা ১১:৫০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

টাঙ্গাইলে চলন্ত পাজেরোতে আগুন

আকাশ জাতীয় ডেস্ক:  

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় চলন্ত পাজেরো গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার বাঐখোলা সিএনজি পাম্প এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

গাড়ির মালিক বাসাইল উপজেলার বালিনা গ্রামের বাসিন্দা শহীদুজ্জামান তপন। তিনি চাকরি সূত্রে ঢাকার গুলশানে বসবাস করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার বালিনা গ্রাম থেকে শহীদুজ্জামান তপন ও তার ভাই শরিফুল ইসলাম পাজেরো গাড়ি নিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন। গাড়িটি উপজেলার বাঐখোলা সিএনজি পাম্প এলাকায় পৌঁছলে হঠাৎ করেই গাড়িতে আগুন লেগে যায়।

এ সময় গাড়ি থেকে তারা দ্রুত নেমে পড়েন। খবর পেয়ে টাঙ্গাইল এবং বাসাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবি বলেন, আমার ভাতিজা এইচএসবিসি ব্যাংকে কর্মরত শহীদুজ্জামান তপন ও পল্লী বিদ্যুতায়ন বোর্ডে কর্মরত শরিফুল ইসলাম তারা দুজনেই আজ বাড়িতে এসেছিলেন।

বাড়ি থেকে ফেরার পথে তাদের পাজেরো গাড়িতে হঠাৎ করে আগুন লেগে যায়। এ সময় তারা দুজনেই গাড়ি থেকে দ্রুত নেমে যায়। এ জন্য তাদের কোনো ক্ষতি হয়নি। গাড়িটি সম্পূর্ণ পুড়ে গেছে।

বাসাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার ইশতিয়াক আহমেদ বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাজেরো গাড়িতে হঠাৎ করেই আগুন লেগে যায়। পরে খবর পেয়ে বাসাইল ও টাঙ্গাইল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ধারণা করা হচ্ছে- ক্লাস প্লেট চলে যাওয়ায় ঘষণের ফলে গাড়িতে আগুনের সূত্রপাত হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

টাঙ্গাইলে চলন্ত পাজেরোতে আগুন

আপডেট সময় ১১:৫২:২০ পূর্বাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১