ঢাকা ০৯:৫২ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আবেগঘন চিরকুট লিখে যুবকের আত্মহত্যা

আকাশ জাতীয় ডেস্ক:

‘মা তোমার জন্য কিছু করতে পারলাম না, আমাকে মাফ করে দিও’ এমন একটি চিরকুট হাতে সালমান (২০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ।

এর আগে গত রবিবার দিনগত রাত সাড়ে ৮টার দিকে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় পৌর শহরের রাউতপাড়ায় ভাড়া বাসা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।

তিনি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জারারকোনা গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে।

সালমান মোহনগঞ্জে ভাড়া বাসায় মা ও ছোট বোনকে নিয়ে বসবাস করত এবং স্থানীয় একটি কলেজের স্নাতক শ্রেণিতে পড়াশুনার পাশাপাশি স্থানীয় ‘নগদ’ এজেন্টে কাজ করতো।

মোহনগঞ্জ থানার ওসি মো. আবদুর আহাদ খান এবং পরিদর্শক (তদন্ত) মো. আখতারুজ্জামানের সাথে কথা বলে আরও জানা যায়, চিরকুট হাতে মৃতদেহ উদ্ধার করা হয়।

আজ (সোমবার) সকালে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

চিরকুটে লেখা ছিল ‘মা তোমার জন্য কিছু করতে পারলাম না, সংসারের অনেক ক্ষতি করেছি. আমাকে মাফ করে দিও’।

সালমান স্থানীয় ‘নগদ’ এজেন্টে কাজ করায় সেখানে অনেক টাকার হিসাব দিতে পারছিলেন না। ঋণের কারণে হতাশাগ্রস্ত হয়ে এ কাজটি করেছে প্রাথমিকভাবে পুলিশের ধারণা।

এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তারা জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আবেগঘন চিরকুট লিখে যুবকের আত্মহত্যা

আপডেট সময় ০৬:২৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১