ঢাকা ০৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদের চেয়ে রাজপথকে প্রাধান্য গণতন্ত্রের জন্য শুভ নয়: তথ্যমন্ত্রী ঐক্যবদ্ধ হলে ‘তেলাপোকারা’ সব উল্টে দিতে পারে: পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৫, আহত বহু বর্তমান সংসদের দিকে দেশের ৩৬ কোটি চোখ নিবদ্ধ হয়ে আছে: ভারপ্রাপ্ত স্পিকার মিরপুর ও ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে ‘বোমা সদৃশ’ বস্তু ভারতে পাচারের আগে স্বরাষ্ট্রমন্ত্রীকেও টিএফআই সেল এ রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর সোনারগাঁয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন হামলা ঠেকাতে ব্যর্থতা: মৃত্যুদণ্ড শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধানের প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন: প্রতিমন্ত্রী টুকু দক্ষিণখানে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা, অভিযুক্ত গ্রেফতার

রাজধানীর সব অবৈধ বহুতল ভবন ভেঙে দেওয়া হবে: মেয়র আতিক

আকাশ জাতীয় ডেস্ক: 

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, রাজধানীর খালপাড়ে গড়ে তোলা সব অবৈধ বহুতল ভবন ভেঙে দেওয়া হবে।

আজ সোমবার দুপুরে ইব্রাহিমপুর খাল পরিষ্কার ও খালের পাড় থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিদর্শনে এসে অবৈধ দখলদারদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি এ কথা বলেন। এসময় তিনি আরও বলেন, খালের দায়িত্ব হাতে পাওয়ার পরই খালের অবৈধ দখল উচ্ছেদে আমরা কাজ শুরু করেছি। যত প্রভাবশালী হোক না কেন খাল দখলদার কেউ ছাড় পাবে না। খালের পাড়ের সব বহুতল ভবন ভেঙে দেওয়া হবে।

এর আগে সকাল ১১টায় ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এম সাইদুর রহমানের নেতৃত্বে শুরু হয় অভিযান। অভিযান শুরুর দিন আজ সোমবার ইব্রাহিমপুর পুলপাড় থেকে দুই কিলোমিটার পর্যন্ত খালপাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানান প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এম সাইদুর রহমান। পর্যায়ক্রমে অভিযান চলবে বলেও উল্লেখ করেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদের চেয়ে রাজপথকে প্রাধান্য গণতন্ত্রের জন্য শুভ নয়: তথ্যমন্ত্রী

রাজধানীর সব অবৈধ বহুতল ভবন ভেঙে দেওয়া হবে: মেয়র আতিক

আপডেট সময় ০৪:৫৩:০৯ অপরাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১