ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

অস্ট্রিয়ায় ইমাম নিবন্ধন বাধ্যতামূলক

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

এ বছর থেকে ইমাম নিবন্ধন বাধ্যতামূলক করেছে অস্ট্রিয়া। জানুয়ারিতেই যা কার্যকর হয়েছে। সে অনুযায়ী দেশটির সমস্ত ইমামদের সরকারিভাবে এখন নিবন্ধিত হবে। একই উদ্যোগ নিতে ইউরোপীয় ইউনিয়নকেও আহ্বান জানিয়েছে দেশটি বলে জানা গেছে।

ঘটনার শুরু গত নভেম্বরে। দেশটির রাজধানী ভিয়েনায় বন্দুকধারীর হামলায় চারজন নিহত ও ২৩ জনের আহত হওয়ার পর নতুন বেশ কিছু সিদ্ধান্ত নেয় সরকার। তার একটি ছিল ইমাম নিবন্ধন। ইউরোপীয় ইউনিয়নও যাতে একই উদ্যোগ গ্রহণ করে সে বিষয়ে আহ্বান জানিয়েছে তারা।

শনিবার জার্মান সংবাদপত্র ডি ভেল্টকে দেওয়া এক সাক্ষাৎকারে অস্ট্রিয়ার ইউরোপীয়বিষয়ক মন্ত্রী ক্যরোলিন এডস্টাডলার বলেন, রাজনৈতিকভাবে ইসলাম মোকাবেলায় ইমাম নিবন্ধন জরুরি। বেশিরভাগ ইমাম বিভিন্ন ইউরোপীয় দেশ হয়ে এখানে আসেন, কাজেই নিরাপত্তা কর্তৃপক্ষের জানা প্রয়োজন কে কখন কোন মসজিদে কী ধরনের ধর্মীয় প্রচার চালিয়ে এসেছেন।

তিনি মনে করেন ইইউ তহবিলের অর্থ যাতে কোনো ইহুদি বিরোধী সংগঠনের হাতে না যায় সেটি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা উচিত। এরই মধ্যে অস্ট্রিয়া মসজিদে বিদেশি অর্থায়ন নিষিদ্ধ করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাতৃত্ব ও ক্যারিয়ারের ভারসাম্য রক্ষায় কিয়ারার পাশে আলিয়া-ক্যাটরিনারা

অস্ট্রিয়ায় ইমাম নিবন্ধন বাধ্যতামূলক

আপডেট সময় ১২:৪২:৪৪ অপরাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১