ঢাকা ০২:১৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনার মাঝেই মগজ খেকো অ্যামিবার উৎপাত, দিশেহারা হয়ে সতর্কতা জারি আমেরিকার

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

প্রাণঘাতী করোনাভাইরাসে পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে আমেরিকা। এর মধ্যেই নতুন এক বিপদ হাজির হয়েছে সেখানে। মগজ খেকো অ্যামিবার প্রকোপ বাড়ছে দেশটিতে। এতে আরও দিশেহারা হয়ে পড়েছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর এই রাষ্ট্র। ইতোমধ্যে এই বিষয়ে সতর্কতাও জারি করেছে ট্রাম্প প্রশাসন।

করোনার শুরুর দিকে আমেরিকার দক্ষিণের রাজ্যগুলোতে এই অ্যামিবার প্রকোপ শুরু হয়েছিল। এখন উত্তরের রাজ্যগুলোতেও এর উৎপাত শুরু হয়েছে। এতে চিন্তিত হয়ে পড়েছে দেশটির প্রশাসন। প্রথমে মনে করা হয়েছিল, দূষিত পানি থেকে ছড়াচ্ছে এই অ্যামিবা।

বিজ্ঞানীরা জানিয়েছেন, এই অ্যামিবা সাধারণত গরম পানির ঝিল, মাটি বা গরম জলধারায় থাকে। দূষিত পানি পান করলেই কেবল কারও শরীরে এই অ্যামিবা প্রবেশ করতে পারে, বিষয়টি এমন নয়।

বরং হ্রদে গোসল করার সময়ও এই অ্যামিবার শিকার হতে পারেন যে কেউ। এই অ্যামিবা সরাসরি মস্তিষ্কে আঘাত করে। নাক দিয়ে প্রবেশ করে সোজা মগজে হানা দেয় এই প্রাণী।

তবে এটা ঠিক, যেসব হ্রদের পানি সাধারণত পরিষ্কার করা হয় না সেখানেই থাকে এই প্রাণী। এমনকি ফ্যাক্টরি থেকে নিষ্কাশিত গরম পানিতেও এই প্রাণীর দেখা মেলে।

২০০৯ থেকে ২০১৮ পর্যন্ত আমেরিকায় ৩৪ জন মানুষ এই ঘাতক অ্যামিবার শিকার হয়েছে বলে জানিয়েছে সেখানকার প্রশাসন। ১৯৬২ থেকে এখনও পর্যন্ত আমেরিকায় ১৪৫ জনের শরীরে অ্যামিবা প্রবেশ করেছে। তাদের মধ্যে তিনজন ছাড়া বাকি সবাই মারা গেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

করোনার মাঝেই মগজ খেকো অ্যামিবার উৎপাত, দিশেহারা হয়ে সতর্কতা জারি আমেরিকার

আপডেট সময় ০১:৩৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০