ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণভোটের রায় বাস্তবায়নে চলমান আন্দোলন আরও জোরদার করা হবে: মামুনুল হক সৌদিতে স্ট্রোক করে রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু বাংলাদেশ থেকে আসা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানরা অনুপ্রবেশকারী নন: শুভেন্দু জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন ধানের জাত উদ্ভাবনে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরে আসছে যুক্তরাষ্ট্রের ২৫ প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিদল : মাহ্দী আমিন স্কুলছাত্রী ও তরুণকে গাছে বেঁধে নির্যাতন, ছাত্রীর আত্মহত্যার চেষ্টা কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর কারিগরি শিক্ষার ওপর সর্বোচ্চ জোর দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী দায়িত্ব পালনে ব্যর্থ হলে স্বেচ্ছায় অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে: ডিএসসিসি প্রশাসক

হেমায়েতপুরসহ ৪ স্থানে হবে আন্তঃজেলা বাস টার্মিনাল: মেয়র তাপস

আকাশ জাতীয় ডেস্ক:

বাটুলিয়া, হেমায়েতপুর, কেরানীগঞ্জ ও কাঁচপুরে ঢাকা আন্তঃজেলা বাস টার্মিনাল হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

তিনি বলেছেন, অচিরেই হেমায়েতপুর ও বিরুলিয়ায় পরিপূর্ণভাবে টার্মিনাল বাস্তবায়ন হবে।

এগুলোর সম্ভাব্যতা যাচাইয়ের ভিত্তিতে আমরা কাজ শুরু করবো। আগামী বছর থেকে যদি আমরা বাস্তবায়নে যেতে পারি, তাহলে অচিরেই এটার সুফল পাবেন ঢাকাবাসী। এতে গণপরিবহন ব্যবস্থা একটি শৃঙ্খলায় আসবে।

বুধবার (২৩ ডিসেম্বর) চারটি আন্তঃজেলা বাস টার্মিনালের জন্য প্রস্তাবিত স্থানগুলোর মধ্যে সাভারের বিরুলিয়া ইউনিয়নের বাটুলিয়া পাড়া ও হেমায়েতপুর পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মেয়র। এসময় তার সঙ্গে ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

মেয়র তাপস বলেন, ঢাকা সমন্বয় পরিবহন কর্তৃপক্ষের (ডিটিসিএ) আওতায় কয়েকটি সভা করেছি। গণপরিবহনকে সম্পূর্ণ শৃঙ্খলার ভেতরে আনার কার্যক্রম হাতে নিয়েছি। ডিএনসিসি ও ডিএসসিসি এ ব্যাপারে কার্যকর উদ্যোগ নিয়েছে। সেজন্য আমরা আজ দু’টি জায়গা পরিদর্শন করলাম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণভোটের রায় বাস্তবায়নে চলমান আন্দোলন আরও জোরদার করা হবে: মামুনুল হক

হেমায়েতপুরসহ ৪ স্থানে হবে আন্তঃজেলা বাস টার্মিনাল: মেয়র তাপস

আপডেট সময় ০২:০০:২৯ অপরাহ্ন, বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০