ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফ্লোরিডা অন্ধকারে, কিউবায় নিহত ১০

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

হারিকেন ইরমার তান্ডবে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা এখনও বিপর্যস্ত। প্রবল ঝড় ও বৃষ্টির কারণে ৩০ লাখের বেশি বাড়িতে বিদ্যুৎ নেই। এ পর্যন্ত পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মায়ামির একটা বড় অংশ এখনো পানির নীচে। আজ ইরমা ক্যাটাগরি ৪ থেকে ক্যাটাগরি ১ ঝড়ে পরিণত হলেও আতঙ্ক কাটিয়ে উঠতে পারছেন না সাধারণ মানুষ।

এদিকে, সোমবার কিউবায় এই ঝড়ে ১০ জনের মৃত্যু হয়েছে। রাজধানী হাভানায় অধিকাংশেরই মৃত্যু হয়েছে বাড়ি চাপা পড়ে। সোমবার সকালে উদ্ধারকাজ শুরু হয়েছে। ফ্লোরিডার গভর্নর রিক স্কট জানিয়েছেন, যতক্ষণ না স্থানীয়রা বাড়ি ফিরতে পারছেন, ততক্ষণ ক্ষতির মাত্রা আন্দাজ করা সম্ভব নয়। আজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘এই ঝড় যেন এক বিরাট দৈত্যের মতো। এই পরিস্থিতিতে আমরা মানুষের জীবন নিয়ে ভাবছি। কী পরিমাণ অর্থের ক্ষয়ক্ষতি হল তা নিয়ে ভাবছি না।’

মার্কিন ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, সোমবার সকালে ইরমা ঘণ্টায় ১৬০ কিলোমিটার বেগে অরল্যান্ডোর উপর দিয়ে বয়ে যায়। পর্যটকদের প্রিয় এই শহর এখন প্রায় পুরোটাই পানির নীচে। একই অবস্থা ট্যাম্পা শহরের। ছিঁড়ে পড়েছে বিদ্যুতের লাইন। পরিস্থিতি এতটাই খারাপ যে, ঘরবাড়ি ছেড়ে যাওয়া বাসিন্দারা বাড়ি ফিরতে পারছেন না। বিপর্যয়ের সুযোগে অবাধে লুটপাট চলছে বলেও জানা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ফ্লোরিডা অন্ধকারে, কিউবায় নিহত ১০

আপডেট সময় ১০:২৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০১৭