ঢাকা ০৬:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

স্কুলের অফিস কক্ষে নৈশ প্রহরীর মাদক ও জুয়ার আড্ডা

আকাশ জাতীয় ডেস্ক: 

ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর ইউনিয়নের ১৪ নম্বর মহেষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী রানা চৌধুরীর বিরুদ্ধে স্কুলের অফিস কক্ষে ইয়াবা সেবনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে নৈশ প্রহরী রানার মাদক সেবনের একটি ভিডিও পাওয়া যায়।

ভিডিওটিতে দেখা যায়, রাতের অন্ধকারে অফিস রুমে স্থানীয় কয়েকজন যুবককে নিয়ে প্রধান শিক্ষকের চেয়ারে বসে ইয়াবা সেবন করছেন স্কুলের নৈশ প্রহরী রানা।

স্থানীয়রা জানান, রানা মহেষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৈশ প্রহরীর চাকরি করার আগে থেকেই মাদকের সাথে জড়িত ছিলেন।

তিনি প্রতিদিন রাতে স্কুলে মাদক ও জুয়ার আড্ডার আসর বসান। এর আগেও তার বিরুদ্ধে ইয়াবা সেবনের অভিযোগ প্রধান শিক্ষককে দেওয়া হয়েছে। কিন্তু তিনি বিষয়টি আমলে নেননি।

তবে ইয়াবা সেবনের বিষয়ে জানতে চাইলে স্কুলের নৈশ প্রহরী রানা চৌধুরী কথা বলতে রাজি হননি।

এ ব্যাপারে প্রধান শিক্ষক শামসুল হক বলেন, আমি রানার ইয়াবা সেবনের অভিযোগ পেয়েছি। স্কুল খুললেই ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হারুনর রশিদ বলেন, আমি এই মাত্র শুনলাম। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

স্কুলের অফিস কক্ষে নৈশ প্রহরীর মাদক ও জুয়ার আড্ডা

আপডেট সময় ০৫:১৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০