ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

করোনার নতুন প্রজাতির দ্রুত ছড়ানোর প্রমাণ নেই: ডব্লিউএইচও

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন প্রজাতি শনাক্ত হয়েছে বলে দাবি করা হচ্ছে। নতুন এই প্রজাতির করোনা দ্রুত ছড়াচ্ছে বলেও দাবি করা হচ্ছে। তবে এমন দাবির পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই বিষয়ে নতুন করে সতর্ক হওয়ার প্রয়োজনও নেই বলেও জানিয়েছে সংস্থাটি।

সোমবার এক বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইমার্জেন্সি প্রোগ্রামের প্রধান মাইক রায়ান এসব কথা জানিয়েছেন। খবর রয়টার্সের।

যুক্তরাজ্যে নতুন রূপ নেওয়া করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর বিশ্বজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। ইতালিতেও মিলেছে করোনার নতুন প্রজাতির অস্তিত্ব। দেশটির সঙ্গে সোমবার পর্যন্ত ৪০টি দেশ বিমান যোগাযোগ বন্ধ করে দিয়েছে। জারি করেছে ভ্রমণ নিষেধাজ্ঞাও।

গেল কয়েকদিনে যুক্তরাজ্যের কমপক্ষে ৬০টি স্থানে করোনাভাইরাসের নতুন প্রজাতির সন্ধান পাওয়া গেছে। বিজ্ঞানীরা জানিয়েছেন উক্ত স্থানগুলোকে করোনার বিস্তার দ্রুত ঘটছে।

মূলত ভাইরাস তার রূপ বদল করে বিভিন্ন কারণে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো- এক মানবদেহ থেকে অন্য মানবদেহে দ্রুত ছড়াতে, দ্রুত বংশবৃদ্ধি করতে এবং ওষুধ প্রয়োগের মধ্যেও টিকে থাকার সক্ষমতা অর্জন করতে। কখনো কখনো ভাইরাস রূপ বদল করে হয়ে ওঠে আরও বেশি শক্তিশালী।

তবে মাইক রায়ান বলেছেন, এই নতুন ধরনের ভাইরাসের সংক্রমণের গতি এখনও নিয়ন্ত্রণের মধ্যেই আছে। আর সেটা নিয়ন্ত্রণে রাখতে নতুন কিছু করার প্রয়োজন নেই। যে পদ্ধতিগুলোতে করোনা মোকাবিলা করা গেছে, নতুন এই ভাইরাসকেও সেই একই পদ্ধতি মেনে নিয়ন্ত্রণ করা যাবে। তবে, সেটা করতে হবে আরও কঠোরভাবে।

তিনি বলেন, ‘আগেরবার একাধিক ক্ষেত্রে সংক্রমণের হার এর চেয়ে অনেক বেশি ছিল। সেটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পেরেছি। সুতরাং, সেদিক থেকে দেখতে গেলে পরিস্থিতি এখনও হাতের বাইরে যায়নি। তবে এটাকে গুরুত্ব না দিয়ে ছেড়ে দেওয়া যাবে না। আমরা এখন যেভাবে ভাইরাস মোকাবিলা করছি, সেটাই সঠিক পদ্ধতি। আর আমাদের সেটাই আরও ভালোভাবে করতে হবে। ভাইরাসটি বেশি বিপজ্জনক হলেও এটাকে আটকে দেওয়া সম্ভব।’

করোনাভাইরাস সংক্রমণ ফের বৃদ্ধির কারণে বেশ কয়েকটি দেশ আবারও কড়াকড়ি আরোপ করেছে। বন্ধ করে দিয়েছে বিমান ও সীমান্ত যোগাযোগ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাতৃত্ব ও ক্যারিয়ারের ভারসাম্য রক্ষায় কিয়ারার পাশে আলিয়া-ক্যাটরিনারা

করোনার নতুন প্রজাতির দ্রুত ছড়ানোর প্রমাণ নেই: ডব্লিউএইচও

আপডেট সময় ১২:১৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০