ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

চমেক হাসপাতাল এলাকাতেই হবে বার্ন ইউনিট : স্বাস্থ্য সচিব

আকাশ জাতীয় ডেস্ক: 

চট্টগ্রামে বার্ন ইউনিট নির্মাণের জন্য জায়গা চিহ্নিত করতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পরিদর্শন করে কলেজের সঙ্গেই বার্ন ইউনিট নির্মাণ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আব্দুল মান্নান।

বৃহস্পতিবার দুপুরে হাসপাতাল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, সরকার সব সময় চিন্তা করছে পূর্ণাঙ্গ মেডিকেল কলেজের সঙ্গে বার্ন ইউনিটটি নির্মাণ করতে। কারণ, বার্ন হাসপাতাল যদি দূরে করা হয়, তাহলে নতুন করে ডাক্তার পাওয়া কষ্টসাধ্য হবে। এছাড়া ছাত্র-ছাত্রীরাও কিছু শিখতে পারবে না। এজন্য আমরা সব সময়ই চমেক হাসপাতালের পাশেই বার্ন ইউনিট করার প্রস্তাব দিয়ে আসছি। আজ ইউনিটের জন্য সরেজমিন পরিদর্শন করে জায়গা নির্ধারণ করেছি।

এসময় শেখ হাসিনা বার্ন ইউনিটের পরিচালক ডা. সামন্ত লাল সেন বলেন, চট্টগ্রামে বার্ন ইউনিট করতে গত ২০ বছর ধরে চেষ্টা করে যাচ্ছি। আজ সরেজমিনে এসে জায়গা পছন্দ করে গেলাম। বিষয়টি চীন সরকারকে অবহিত করা হবে। তারা সরেজমিন এসেও জায়গা দেখে যাবেন। চেষ্টা করবো যত দ্রুত সম্ভব এই বার্ন ইউনিটের কার্যক্রম শুরু করা যায়।

এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম, জেলা প্রশাসক ইলিয়াস হোসেন, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবির, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল হুমায়ুন কবির, সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি, চমেক হাসপাতালের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. নাছির উদ্দীন মাহমুদ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলচ্চিত্র অভিনেত্রী নাসিমা খানের চিরবিদায়, শেষকৃত্য ১৫ অক্টোবর

চমেক হাসপাতাল এলাকাতেই হবে বার্ন ইউনিট : স্বাস্থ্য সচিব

আপডেট সময় ১১:১৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০