ঢাকা ০৬:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মেঘনায় বর যাত্রীবাহী ট্রলারডুবি, নববধূসহ ৭ জনের লাশ উদ্ধার

আকাশ জাতীয় ডেস্ক: 

নোয়াখালীর হাতিয়ায় ক্যারিংচর থেকে ভোলার মনপুরা যাওয়ার পথে মেঘনা নদীতে বরযাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় নববধূসহ সাতজনের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ ও কোস্টগার্ড।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) হাতিয়া উপজেলার চানন্দী ঘাট থেকে ৭০-৮০ জন যাত্রী নিয়ে ক্যারিংচর এলাকার মেঘনা নদীতে ডুবে যায় ট্রলারটি।

স্থানীয়দের ভাষ্য মতে, তীব্র স্রোতের মুখে পড়ে ট্রলারটি ডুবে যায়।

হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাস ও মোর্শেদ বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবদুল হালিম এ তথ্য নিশ্চিত করেন।

তারা আরও জানান, নববধূ তাসলিমা ছাড়া তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ঠিকানা জানা যায়নি। দুর্ঘটনার শিকার যাত্রীরা বিভিন্ন ঘাট দিয়ে তীরে উঠেছেন। তবে কতজন নিখোঁজ আছেন, তা এখনো জানা যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মেঘনায় বর যাত্রীবাহী ট্রলারডুবি, নববধূসহ ৭ জনের লাশ উদ্ধার

আপডেট সময় ০৫:৩০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০