ঢাকা ০৭:১৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

প্রতিবেশীর রান্নাঘরে মিলল নিখোঁজ শিশুর বস্তাবন্দি লাশ

আকাশ জাতীয় ডেস্ক: 

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় নিখোঁজ এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাত ১০টার দিকে হাতিবান্ধা ইউনিয়নের হতেয়া কেরানিপাড়া গ্রামের প্রতিবেশীর রান্নাঘর থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিশুর নাম রাইসা আক্তার সুমাইয়া (২)। সে ওই গ্রামের প্রবাসী রাজু খানের মেয়ে।

এদিকে এ ঘটনায় প্রতিবেশী এক নারীকে আটক করেছে পুলিশ।

স্থানীয়দের বরাত দিয়ে সখীপুর থানার ওসি সাইদুল হক ভূঁইয়া জানান, সোমবার বিকাল ৫টা থেকে শিশু সুমাইয়াকে খুঁজে পাচ্ছিল না তার পরিবার।

অনেক খোঁজাখুঁজির পর রাত ১০টার দিকে তাদের এক প্রতিবেশীর রান্নাঘরের লাকড়ির মাচার ওপর থেকে বস্তাবন্দি ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

মঙ্গলবার সকালে নিহত শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতাল পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেশীর রান্নাঘরে মিলল নিখোঁজ শিশুর বস্তাবন্দি লাশ

আপডেট সময় ১২:৩৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০