ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নতুন গানে উষ্ণতা ছড়ালেন শাকিব-মাহি

আকাশ বিনোদন ডেস্ক : 

বিজয় দিবস উপলক্ষ্যে ওটিটি প্লাটফর্ম আই থিয়েটারে মুক্তি পাচ্ছে জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান অভিনীত ছবি ‘নবাব এলএলবি’। এর মধ্য দিয়ে এবারই প্রথম অনলাইন প্লাটফর্মে মুক্তি পাচ্ছে তার ছবি। এরই মধ্যে মুক্তি ইউটিউবে উন্মুক্ত হলো ছবিটির তৃতীয় গান ‘বিলভি মি’।

ইমরান ও কোনালের কণ্ঠে গাওয়া এই গানে উষ্ণতা ছড়িয়েছেন ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান ও চিত্রনায়িকা মাহিয়া মাহি। চার মিনিট ৩৯ সেকেন্ডের এই গানে রোমান্টিক আবহে ধরা দিয়েছেন এই জুটি। জানা গেছে, গানটির কথা লিখেছেন অনন্য মামুন। সুর করেছেন দোলন মৈনাক। গানটির কোরিওগ্রাফি করেছেন হাবিব রহমান।

উল্লেখ্য, শাকিব-মাহি ছাড়া ছবিটিতে আছেন অর্চিতা স্পর্শিয়া, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সুষমা সরকার, শবনম, শাহেদ আলী ও সুমন আনোয়ারসহ আরও অনেকে। ছবিটি প্রযোজনা করছে প্রযোজনা সংস্থা সেলেব্রিটি প্রোডাকশন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নতুন গানে উষ্ণতা ছড়ালেন শাকিব-মাহি

আপডেট সময় ১১:১৭:১৮ অপরাহ্ন, রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০