ঢাকা ১০:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ডিএনসিসির ৩৬ ওয়ার্ডে হবে মিনি ফায়ার স্টেশন

আকাশ জাতীয় ডেস্ক: 

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩৬টি ওয়ার্ডে একটি করে মিনি ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।

রবিবার সকালে ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এসট্রাপ পিটারসনের সঙ্গে এক সৌজন্য সাক্ষাত শেষে তিনি একথা জানান।

মন্ত্রী বলেন, রাজধানীতে অনেক সরু রাস্তা আছে। এসব এলাকায় অগ্নিকাণ্ড ঘটলে ফায়ার সার্ভিসের বড় গাড়ি ঢুকতে পারে না। ফায়ার স্টেশনগুলো অনেক দূরে থাকায় আসতে অনেক সময় লেগে যায়। এতে দ্রুত অগ্নিনির্বাপণ ও ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয় না। তাই বিকল্প ব্যবস্থা হিসেবে মিনি ফায়ার স্টেশন স্থাপন করার কর্মপরিকল্পনা হাতে নিচ্ছে সরকার।

নতুন ফায়ার স্টেশনে যে লোকবল কাজ করবে তাদেরকে ডেনমার্ক বিনামূল্যে প্রশিক্ষণ ও স্টেশন নির্মাণের জন্য ডেনমার্ক ৮৫ শতাংশ অর্থায়ন করবে বলেও জানান মন্ত্রী।

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য উত্তর সিটি করপোরেশনের একটি প্রকল্প ক্রয়সংক্রান্ত কমিটি অনুমোদন দিয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ঢাকা দক্ষিণ, গাজীপুর, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে এ সংক্রান্ত প্রকল্পের কাজ প্রক্রিয়াধীন। পর্যায়ক্রমে চট্টগ্রাম, খুলনাসহ সব বিভাগীয় শহর এমনকি প্রত্যেক জেলায় বর্জ্য থেকে বিদ্যুৎ প্ল্যান্ট নির্মাণের পরিকল্পনা সরকারের আছে।

তিনি বলেন, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি করা হবে। অনেক কোম্পানি চুক্তি করতে আগ্রহী। যে কোম্পানিই আসুক প্রতিযোগিতা করে আসতে হবে। জাতীয় স্বার্থ অক্ষুণ্ন রেখেই চুক্তি করা হবে বলে জানান মন্ত্রী।

বৈঠকে অন্যান্য বিষয়ের সঙ্গে সায়েদাবাদে ফেজ-৩ ওয়াটার স্লাপাই ট্রিটমেন্ট প্নান ও পদ্মা যশোলদিয়া প্রকল্পের কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। এই দুই প্রকল্পে ডেনমার্ক অর্থায়ন করছে। এছাড়া ঢাকা ওয়াসার এসব প্রকল্পে ডেনমার্ক আরও বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ডিএনসিসির ৩৬ ওয়ার্ডে হবে মিনি ফায়ার স্টেশন

আপডেট সময় ০৫:১০:৫১ অপরাহ্ন, রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০