ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘একটি দল দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে’ বিএনপি সরকার কোনো সময় হারিয়ে যায় না: তথ্যমন্ত্রী সাবেক ডিসি সারওয়ারকে ফিরিয়ে আনার দাবিতে শাহজালাল মাজারের দানবাক্সে চিঠি অতীতের সরকার ভোট চুরি করত, এই সরকার ফল চুরি করেছে: হাসনাত আবদুল্লাহ সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত পদক্ষেপ নেওয়া হচ্ছে : ডিএনসিসি প্রশাসক দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ-অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত নাম থেকে বাবার পদবি মুছে ফেললেন নেতানিয়াহুর ছেলে মুক্তিযুদ্ধের বিরোধীদের ক্ষমা চাইতে হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান গড়ার আহ্বান জুবাইদা রহমানের

করোনা চিকিৎসায় বেসরকারি হাসপাতাল ডাকাতি করছে: জাফরুল্লাহ

আকাশ জাতীয় ডেস্ক: 

বেসরকারি হাসপাতালগুলোর মধ্যে বেশিরভাগই করোনা চিকিৎসায় বিলের নামে এক ধরনের ডাকাতি করছে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

চিকিৎসার নামে দেশে যা চলছে তা কোনোভাবে কাম্য নয় উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে সরকারের কঠোর নজরদারি প্রয়াজন, যাতে সাধারণ মানুষ প্রতারণার শিকার না হয়ে সহজেই চিকিৎসা নিতে পারে।

শনিবার (১২ ডিসেম্বর) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলা নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।

তিনি বলেন, করোনার চিকিৎসায় আকাশচুম্বি খরচ হচ্ছে। ১ হাজার লিটার অক্সিজেনের দাম মাত্র ৭০ টাকা হলেও কোনো কোনো হাসপাতালে ১৫ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। বিভিন্ন রকম পরীক্ষার নামে প্রতারণা করা হচ্ছে। পরীক্ষার নামে ডাক্তাররা কমিশন নিয়ে থাকেন। এ জন্য ৪২০ ধারায় মামলা হতে পার।

ডা. জাফরুল্লাহ চৌধুরী আরও বলেন, একটি বেসরকারি কোম্পানির মাধ্যমে করোনার ভ্যাকসিন কেনার চুক্তি করা হয়ছে, তা যদি সরকারি নিজস্ব ওষুধ কোম্পানির মাধ্যমে করা হতো তাহলে প্রতি ভ্যাকসিনে আরও ২ ডলার খরচ কম হতো।

তিনি বলেন, গণস্বাস্থ্য সর্বপ্রথম করোনা চিকিৎসায় অ্যান্টিজেন টেস্ট প্রবর্তনের চেষ্টা করেছিল। সরকারের অনুমতির অভাবে সেটা বাস্তবায়ন হয়নি। গ্লোব বায়োটেকের টিকাও প্রমেজিং, সরকারের এই টিকা প্রোমোট করা প্রয়োজন। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় জনসচেতনতার কোনো বিকল্প নেই। ভ্রাম্যমাণ আদালত বা জরিমানা করে তা সম্ভব নয়। পাবলিক সার্ভিস প্রণোদনা হিসেবে সবাইকে মাস্ক বিতরণ করা জরুরি।

সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমদ চৌধুরী কিরণ বলেন, এই করোনা মহামারির ক্রান্তিকালে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, নিরাপত্তা বাহিনীসহ গণমাধ্যমকর্মীরা মৃত্যুকে ভয় না পেয়ে ফ্রটলাইন যোদ্ধা হিসেবে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে ১১৫ জন ডাক্তারসহ বহু সাংবাদিক, নিরাপত্তাকর্মী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

প্রতিযোগিতায় সরকারি দল বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিকে পরাজিত কর বিরোধী দল বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির বিতার্কিকরা বিজয়ী হয়। প্রতিযোগিতা শেষে দলগুলোকে ক্রেস্ট দেওয়া হয়।

প্রতিযাগিতায় বিচারক ছিলেন অধ্যাপক আবু মুহাম্মদ রইস, আবুল বশির খান, সাংবাদিক জিনিয়া কবির সূচনা, সাংবাদিক ফালগুনী রশীদ ও অধ্যাপক তাজুল ইসলাম চৌধুরী তুহিন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টেইলর সুইফটের বিয়ের নিরাপত্তায় ১ লাখ ৬০ হাজার ডলার ব্যয়

করোনা চিকিৎসায় বেসরকারি হাসপাতাল ডাকাতি করছে: জাফরুল্লাহ

আপডেট সময় ০৬:১৮:২৬ অপরাহ্ন, শনিবার, ১২ ডিসেম্বর ২০২০