ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

এবার মেক্সিকোতে ফাইজারের টিকার অনুমোদন

আকাশ জাতীয় ডেস্ক:

করোনা মহামারি ঠেকাতে যুক্তরাজ্য, বাহরাইন, কানাডা ও সৌদি আরবের পর পঞ্চম দেশ হিসেবে ফাইজারের উদ্ভাবিত করোনাভাইরাস টিকার অনুমোদন দিয়েছে মেক্সিকো। মেক্সিকোর স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা শুক্রবার ফাইজার-বায়োএনটেকের করোনাভাইরাস ভ্যাকসিনের জরুরি অনুমোদনের আবেদন করে বলে জানিয়েছেন দেশটির ডেপুটি স্বাস্থ্যমন্ত্রী হুগো লোপেজ-গটাল। খবর এএফপির।

এক সংবাদ সম্মেলনে হুগো লোপেজ বলেন, ‘মেক্সিকো হচ্ছে চতুর্থ দেশ যার স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা কোফাপ্রিস ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন জরুরি ব্যবহার অনুমোদনের আবেদন মঞ্জুর করেছে।’ কার্যত ব্রিটেন, কানাডা, সৌদি আরব ও বাহরাইন ইতোমধ্যে এ ভ্যাকসিন ব্যবহারের জরুরি অনুমোদন দেয়ায় এক্ষেত্রে মেক্সিকো হচ্ছে পঞ্চম দেশ।

মেক্সিকো সরকার এ সপ্তাহে ঘোষণা দিয়েছে যে ডিসেম্বরের শেষ নাগাদ করোনাভাইরাস মোকাবেলায় তারা টিকাদান কর্মসূচি শুরু করবে। প্রথম ধাপে তারা ১ লাখ ২৫ হাজার মানুষকে ২ লাখ ৫০ হাজার ডোজ টিকা দেবে।

তবে এ কর্মসূচি শুরু করতে স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা কোফাপ্রিস কর্তৃক এ ভ্যাকসিনের অনুমোদন পাওয়া আবশ্যক।

মেক্সিকোতে টিকা প্রদানের ক্ষেত্রে এ মহামারি মোকাবেলার সামনের সারিতে থাকা মেডিকেল স্টাফরা অগ্রাধিকার পাবে।

সরকার জানায়, মেক্সিকো ফাইজারের ৩ কোটি ৪৪ লাখ ডোজ ভ্যাকসিন ক্রয়ের চুক্তি করেছে। প্রথম রাউন্ড টিকা দেয়ার পর তারা জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত প্রতি মাসে ১০ লাখ হারে এবং এপ্রিলে ১ কোটি ২০ লাখ টিকা পাওয়ার আশা করছে।

উল্লেখ্য, বিশ্বের প্রথম দেশ হিসেবে ফাইজারের তৈরি ভ্যাকসিনের অনুমোদন দেয় যুক্তরাজ্যে। ইতোমধ্যে দেশটিতে ভ্যাকসিন প্রয়োগও শুরু হয়েছে। তবে যাদের এলার্জি জনিত সমস্যা আছে তাদের এই ভ্যাকসিন নেয়া থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছে যুক্তরাজ্যের স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাতৃত্ব ও ক্যারিয়ারের ভারসাম্য রক্ষায় কিয়ারার পাশে আলিয়া-ক্যাটরিনারা

এবার মেক্সিকোতে ফাইজারের টিকার অনুমোদন

আপডেট সময় ০১:২৯:২২ অপরাহ্ন, শনিবার, ১২ ডিসেম্বর ২০২০