ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন তিন সীমান্তে ২২ জনকে পুশইন চেষ্টা নস্যাৎ বিজিবির ভালো কাজ না করলে সমর্থনের প্রয়োজন নেই: সারজিস দেশের প্রথম কমিউনিটিভিত্তিক এগ্রো ট্যুরিজম প্রকল্পে ১০০০ ফাউন্ডারের হাতে জমির দলিল শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন জুলাই সনদে ফাঁকফোকর ছিল: মান্না ১১ দলীয় জোটের সমাবেশ থেকে কর্নেল অলির ‘হুংকার’ তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ভ্যাকসিনের জন্য ৯০০ কোটি ডলারের তহবিল

আকাশ জাতীয় ডেস্ক:  

করোনার ভ্যাকসিন কেনার সক্ষমতা বাড়ানো, দ্রুত পরিবহন ও সংরক্ষণে সহযোগিতা দিতে উন্নয়নশীল দেশগুলোকে ৯০০ কোটি ডলারের তহবিল দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

শুক্রবার এডিবি এক বিবৃতিতে ‘এশিয়া প্যাসিফিক ভ্যাকসিন একসেস ফ্যাসিলিটি (এপিভিএএক্স)’ নামে এই তহবিলের ঘোষণা দেয়।

সংস্থাটির প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়া বিবৃতিতে বলেন, এডিবির সদস্য উন্নয়নশীল দেশগুলো তাদের জনগণকে ভ্যাকসিন দেয়ার প্রস্তুতি নিচ্ছে। এখন তাদের ভ্যাকসিন কেনার জন্য অর্থের পাশাপাশি পুরো টিকাদান প্রক্রিয়া সুষ্ঠুভাবে চালিয়ে নিতে সঠিক পরিকল্পনা ও জ্ঞানের প্রয়োজন হবে। এপিভিএএক্সের আওতায় ভ্যাকসিন কেনার পাশাপাশি তা নিজ নিজ দেশে নিয়ে যাওয়ার জন্য এডিবি অর্থায়ন করবে। পাশাপাশি ভ্যাকসিন বিরতণ ও সংরক্ষণ ব্যবস্থার উন্নয়নেও বিনিয়োগ করবে এডিবি।

এতে বলা হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ অন্যান্য উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করেই এডিবি এই অর্থায়ন করবে। এর আওতায় এডিবির সদস্য উন্নয়নশীল দেশগুলোতে ভ্যাকসিন উৎপাদনের সক্ষমতা বৃদ্ধিরও সুযোগ ঘটবে। ভ্যাকসিন আমদানির ক্ষেত্রে সদস্য দেশগুলোকে যাতে আর্থিক সমস্যায় পড়তে না হয়, সেজন্য এডিবি ঋণ হিসেবে ৫০ কোটি ডলার দেবে বলে বিবৃতিতে উল্লেখ করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

ভ্যাকসিনের জন্য ৯০০ কোটি ডলারের তহবিল

আপডেট সময় ০৭:৫৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০