ঢাকা ১১:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনার চেয়েও ‘ক্ষুধার মহামারী’ ভয়ঙ্কর হতে পারে : ডব্লিউএফপি

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

‘ক্ষুধার মহামারী’ সম্পর্কে সতর্ক করে দিয়ে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) বলেছে এটি করোনা মহামারীর চেয়ে ভয়ঙ্কর হতে পারে।

অনলাইনে নোবেল শান্তি পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে ডব্লিউএফপি নির্বাহী পরিচালক ডেভিড বেসলে এ হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, ‘অনেক যুদ্ধ, জলবায়ু পরিবর্তন, রাজনৈতিক ও সামরিক অস্ত্র হিসেবে ক্ষুধার বিস্তার এবং বৈশ্বিক মহামারির কারণে বিশ্বের ২৭০ মিলিয়ন মানুষ দুর্ভিক্ষের দিকে এগিয়ে যাচ্ছে।’

রোমে ডব্লিউএফপি সদরদপ্তর থেকে তার বক্তব্য সম্প্রচারকালে মুখের মাস্ক সরিয়ে ফেলে তিনি বলেন, ‘তাদের প্রয়োজনীয় চাহিদা পূরণে ব্যর্থ হলে ক্ষুধার মহামারী দেখা দেবে যা কভিড-১৯ এর চেয়ে মারাত্মক হবে।’

জাতিসংঘের অধীনে ১৯৬১ সালে প্রতিষ্ঠিত বৃহত্তম এই মানবিক সংস্থা (ডব্লিউএফপি) দুর্ভিক্ষের বিরুদ্ধে লড়াই করছে, কোটি কোটি লোকের খাদ্য সরবরাহ করছে। ২০১৯ সালে সংস্থাটি ৯ কোটি ৭০ লাখ লোকের জন্য খাদ্য সরবরাহ করেছে।

নোবেল কমিটির চেয়ারম্যান ব্রিট রেইস এন্ডারসন গত ৯ অক্টোবর পুরস্কার ঘোষণাকালে বলেন, ‘যুদ্ধ ও সংঘাতের অস্ত্র হিসেবে ক্ষুধার ব্যবহার রোধের’ প্রচেষ্টার জন্য ডব্লিউএফপি ২০২০ সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হয়েছে।

কভিড-১৯ মহামারির কারণে নোবেল কমিটির কর্মকর্তা অসলো থেকে নোবেল শান্তি পুরস্কার ঘোষণা এবং জাঁকজমকপূর্ণভাবে পুরস্কার প্রদানের আনুষ্ঠানিক আয়োজন বাতিল করে অনলাইনের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন করেছে

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

করোনার চেয়েও ‘ক্ষুধার মহামারী’ ভয়ঙ্কর হতে পারে : ডব্লিউএফপি

আপডেট সময় ০৫:২৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০