ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাংলাদেশ বিশ্বকে দেখিয়েছে আমরাও পারি: কাদের

আকাশ জাতীয় ডেস্ক: 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিশ্বকে অবাক করে দিয়ে নিজস্ব অর্থায়নে ৬.১৫ কিলোমিটার দীর্ঘ স্বপ্নের পদ্মা সেতুর সর্বশেষ স্প্যান আজ ১২টা ২ মিনিটে বসানো হয়েছে। এর মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বকে দেখিয়ে দিয়েছে আমরাও পারি। আর এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীর সাহসী নেতৃত্বের কারণেই।

বৃহস্পতিবার সকালে জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যের শেষে পদ্মা সেতু বিষয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে এসব কথা বলেন ওবায়দুল কাদের। সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্মেলনে যুক্ত হন সেতুমন্ত্রী।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে পদ্মা সেতুর ৪১তম স্প্যানটি বসানো হয়। এর মধ্যে দিয়ে মুন্সিগঞ্জের মাওয়া থেকে মাদারীপুরের জাজিরা প্রান্ত পর্যন্ত দৃশ্যমান হয় স্বপ্নের পদ্মা সেতু। ৪০তম স্প্যান বসানোর ছয় দিনের মাথায় ৪১তম স্প্যানটি বসানোর মধ্যে দিয়ে অবিশ্বাস্য এক স্বপ্ন বাস্তবায়ন করল বাংলাদেশ। স্প্যানটি বসানোর মধ্যে দিয়ে এক সুতোয় মিলেছে পদ্মার দুই পাড়। তবে শেষ স্প্যান বসানোর পর পুরো পদ্মা সেতু দৃষ্টিসীমার মধ্যে চলে এলেও সেতুটি চালুর জন্য অপেক্ষা করতে হবে আরও ১০ মাস থেকে এক বছর।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ ও বিচক্ষণ নেতৃত্বে শত বাধা অতিক্রম করে পদ্মা সেতু আজ দৃশ্যমান।

কাদের বলেন, একজন মানবিক ও সাহসী নেতৃত্বের কারণেই সব অসম্ভবকে সম্ভব করে বাংলাদেশ আজ বিশ্বকে দেখিয়ে দিয়েছে আমরাও পারি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বাংলাদেশ বিশ্বকে দেখিয়েছে আমরাও পারি: কাদের

আপডেট সময় ০৪:৩৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০