ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ভিন্ন ধারার রাজনীতি করা সম্ভব, প্রমাণ করতে চাই: তাসনিম জারা

আকাশ জাতীয় ডেস্ক : 

ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা বলেছেন, ‌‘ভিন্ন ধারার রাজনীতি করা সম্ভব সেটা প্রমাণ করতে চাই। আমি শুরু থেকেই বলেছি নির্বাচনের আগে আমি কোটি কোটি টাকা খরচ করব না। লাখ লাখ পোস্টারে আমার শহর আমি নোংরা করব না। অতিরিক্ত লাউডস্পিকার ব্যবহার করে জনগণের দুর্ভোগের কারণ হব না। আমাদের প্রবীণরা, যারা অসুস্থ, শিক্ষার্থী, শিশুরা আছে, তাদের যাতে ভোগান্তি না হয়।’

ঢাকা-৯ আসনে নির্বাচন কমিশন আয়োজিত নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।

তাসনিম জারা বলেন, ‘আমার বিশ্বাস লাখ লাখ পোস্টার কিংবা শোডাউনের চেয়ে অনেক বেশি শক্তিশালী ব্যক্তিগত সম্পর্ক এবং একটা আন্তরিক কথোপকথন। নতুন ধারার রাজনীতি যারা বিশ্বাস করেন, যারা আস্থা রাখেন তারা আপনাদের প্রিয়জন পাঁচজনের সাথে কথা বলবেন। এলাকাবাসী যারা আছেন তারা বোঝাবেন যে নতুনভাবে রাজনীতি করা সম্ভব। এবং আমরা বিশ্বাস করি ঢাকা-৯ থেকেই আমরা প্রমাণ করব অর্থ পেশিশক্তির বাইরে গিয়ে যে রাজনীতি করা সম্ভব, নির্বাচনে জিতে আসা সম্ভব, সেটা আমরা ঢাকা-৯ থেকেই প্রমাণ করব। সকলকে আহ্বান থাকবে গণভোটে হ্যা ভোট দিতে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অক্সিজেন সংকটে ৭৮ যাত্রী ছাড়াই উড়ল মালয়েশিয়া এয়ারলাইনস

ভিন্ন ধারার রাজনীতি করা সম্ভব, প্রমাণ করতে চাই: তাসনিম জারা

আপডেট সময় ০৪:৪০:২২ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬